নিজস্ব প্রতিনিধি , কলকাতা - সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্যের অভিযোগে ফের বিতর্কের কেন্দ্রে জাতীয় নির্বাচন কমিশন। এবার হোয়াটসঅ্যাপের মাধ্যমে মাইক্রো অবজার্ভারদের নির্দেশ দেওয়ার অভিযোগ তুলে বিস্ফোরক দাবি করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। একাধিক স্ক্রিনশট সামনে এনে কমিশনকে নিশানা অভিষেকের। আর এই অভিযোগ ঘিরে নতুন করে বিতর্কের শুরু হয়েছে।
বুধবার নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, নির্বাচন কমিশনের বিশেষ পর্যবেক্ষক সি. মুরুগন হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে মাইক্রো অবজার্ভারদের সরাসরি নির্দেশ দিচ্ছেন। তার দাবি, এই নির্দেশের মাধ্যমে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার প্রক্রিয়াকে প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছে।
অভিষেকের তরফে প্রকাশ করা স্ক্রিনশট অনুযায়ী, একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে জন্ম শংসাপত্রের গ্রহণযোগ্যতা নিয়ে মাইক্রো অবজার্ভারদের নির্দিষ্ট নির্দেশ দেওয়া হয়েছে। তার অভিযোগ, সুপ্রিম কোর্ট স্পষ্টভাবে জানিয়েছে মাইক্রো অবজার্ভারদের ভূমিকা শুধুমাত্র সহায়ক পর্যায়ে সীমাবদ্ধ থাকবে তারা তথ্য সংগ্রহ ও পর্যবেক্ষণ করবেন, কিন্তু কোনও প্রশাসনিক বা নীতিগত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তাদের নেই।
এই প্রেক্ষিতে অভিষেকের প্রশ্ন, আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও কোন ক্ষমতাবলে এবং কার অনুমতিতে মাইক্রো অবজার্ভারদের এই ধরনের নির্দেশ দেওয়া হচ্ছে? তার দাবি, আইনগত ও স্বচ্ছ পদ্ধতির বদলে হোয়াটসঅ্যাপের মতো অনানুষ্ঠানিক মাধ্যমে নির্দেশ দেওয়া নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে গুরুতর প্রশ্ন তুলছে।
মদ্যপ চালকদের ধরতে আরও নির্ভুল পরীক্ষা চাই পুলিশের
মঙ্গলবার হাজিরার নির্দেশ দেওয়ার হয়েছে অভিষেকের
৩১ মে ২০২৭ পর্যন্ত চাকরি বহাল থাকার নির্দেশ দেওয়া হয়েছে
পুজোর আনন্দ সবার চোখে পৌঁছে দিতে অভিনব উদ্যোগ
দফায় দফায় বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া
হাজিরার বদলে সময় চাইলেন ডেরেক ও’ব্রায়েন
দমকলের অভিযোগে শিয়ালদহে রেল-দমকল চাপানউতোর
স্বামী-শাশুড়ির সঙ্গে গ্রেফতার তিনজন
ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের তিনটি ইঞ্জিন
অভিযোগ শুনে দ্রুত নিষ্পত্তির নির্দেশ নবান্নের
মুখে ফেস পাউডার মেখে টিভিতে অনুষ্ঠান করা আর রাজনীতি করা এক নয়! রচনা বন্দ্যোপাধ্যায়কে নিশানা দীপ্সিতার
কলকাতার রাজপথে সাইকেল নিয়ে একাধিক সংগঠনের সদস্যরা
জেতার ক্ষমতাই প্রার্থী বাছাইয়ের মাপকাঠি বিজেপির
যাদবপুরে সাদা রঙে মুছে দেওয়া হল বিতর্কিত লেখা
২০২৬-এর পুজোয় থাকছে অভিনব চমক
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের