নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা - মাধ্যমিক পরীক্ষায় সুন্দরবন এলাকার পরীক্ষার্থীরা প্রত্যেক বছরই সমস্যার সম্মুখীন হয়। পরীক্ষার কয়েক ঘন্টা আগে রওনা দিতে হয় তাদের। দীপ থেকে দ্বীপান্তরে পরীক্ষার উদ্দেশ্যে রওনা দিতে হয় তাদের। এবছরও মাধ্যমিক পরীক্ষার প্রথম দিন থেকেই দুর্গম পথে ছাত্র ছাত্রীদের চলাচলের চেনা চিত্র দেখা গেল সুন্দরবনে।

কখনও কখনও কাউকে দুটি আবার কাউকে তিনটি নদীও পার করে পরীক্ষা কেন্দ্রে যাতায়াত করতে হয়। শুধু ছাত্র ছাত্রীদের নয় অবজার্ভারদেরও সমস্যায় পড়তে হচ্ছে। সেই নৌপথেই প্রশ্নপত্র নিয়ে চলাচল করছেন তারা। তাই কোনোভাবে অসুবিধের সম্মুখীন না হওয়ার জেরে তাদের জন্য তৎপর হয়েছে বিপর্যয় মোকাবিলা দফতর। এছাড়াও তাদের সঙ্গে রয়েছে প্রশাসনের আধিকারিকরা।

ছাত্র ছাত্রীদের যাতায়াতের সুবিধার্থে ফেরিঘাটে নৌকার সংখ্যাও বাড়িয়ে দিয়েছে জেলা প্রশাসন। সবরকম সমস্যা থেকে পরীক্ষার্থী-সহ শিক্ষক শিক্ষিকাদের নিরাপত্তা ও সঠিক ব্যবস্থা দেওয়া হচ্ছে। সকাল থেকে প্রশাসনিক কর্তারা রীতিমত রাস্তায় নেমেছে। হিঙ্গলগঞ্জ , সন্দেশখালী , ছোট কলাগাছির মত একাধিক জায়গায় কড়া নিরাপত্তার চিত্র লক্ষ্য করা গেছে সোমবার সকাল থেকে।
উল্লেখ্য , সোমবার থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে। পরীক্ষার সময় শুরু সকাল ১০:৪৫ মিনিটে। শেষ হবে দুপুর ২ টো নাগাদ। রাজ্য থেকে এবারের পরীক্ষার্থীর সংখ্যা ৯ লক্ষ ৭১ হাজার ৩৭০ জন। সকাল থেকেই পরীক্ষা কেন্দ্রে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ।
অভিভাবকের বিরুদ্ধে শিক্ষককে বেল্ট দিয়ে মারধরের অভিযোগ
জীবন বাজি রেখে কিশোর-যুবকদের দুঃসাহসিক কাণ্ড , লঞ্চ থেকে ঝাঁপ দিতে গিয়ে তলিয়ে যাচ্ছিলেন ২ জন
দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বেআইনি গাঁজা-মদ বিক্রি ও পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপি বিধায়ক
হামলার পিছনে বিজেপি কর্মীদের থাকার অভিযোগ আক্রান্তদের
কাঁচামালের খরচ বৃদ্ধির সঙ্গে দক্ষ কর্মীদের ভিনরাজ্যে পাড়ি
সন্তানকে হারিয়েও অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের
বেসরকারি হাসপাতালে প্রচুর বেনিয়ম, অভিযোগ পেয়েই পদক্ষেপ শারদ্বতের
বারুইপুরে খুন বিজেপি কর্মী, নাম জড়াল দলেরই নেতার
পূর্বতন তৃণমূল সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ , নজরে রাজ্য ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের