নিজস্ব প্রতিনিধি , তেল আভিভ - ইজরায়েলি বন্দিদের ওপর হামাস জঙ্গিদের চালানো অমানবিক নির্যাতনের এক ভয়াবহ চিত্র সামনে এল। সম্প্রতি প্রকাশিত একটি স্বাধীন তদন্তকারী সংস্থার রিপোর্টে দাবি করা হয়েছে, গত ২ বছর ধরে বন্দিদের ওপর শুধু শারীরিক নিগ্রহই নয়, বরং মৃত নারীদেহের ওপর যৌন লালসা চরিতার্থ করার মতো ‘নেক্রোফিলিয়া’র নিদর্শনও মিলেছে। ৩০০ পাতার এই দীর্ঘ প্রতিবেদনে হামাসের পাশবিক নিষ্ঠুরতার এমন সব তথ্য উঠে এসেছে, যা আন্তর্জাতিক মহলে তীব্র চাঞ্চল্য ও ঘৃণার সৃষ্টি করেছে।
সূত্রের খবর, হামাস মূলত গাজা উপত্যকা ভিত্তিক একটি কট্টরপন্থী ইসলামি সশস্ত্র গোষ্ঠী। যারা ইজরায়েল রাষ্ট্রকে ধ্বংস করে সেখানে একটি কট্টর ইসলামি শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে। এই গোষ্ঠীটি ইজরায়েল ও পশ্চিমী দেশগুলোর কাছে একটি ‘জঙ্গি সংগঠন’ হিসেবে পরিচিত হলেও তারা গাজার প্রশাসনিক ক্ষমতা দখল করে। দীর্ঘদিন ধরে সেখানে সশস্ত্র কার্যকলাপ পরিচালনা করছে। ২০২৩ থেকে ২০২৫ সাল পর্যন্ত চলা তাদের এই বিশেষ সামরিক অভিযানের আড়ালে হামাস জঙ্গিরা মূলত গেরিলা আক্রমণ, অপহরণ ও আত্মঘাতী হামলার পথ বেছে নিয়েছে।
তবে সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, তাদের এই লড়াই কেবল সীমান্তের কাঁটাতারে সীমাবদ্ধ ছিল না। তারা জীবিত ও মৃত - কোনো নারী শরীরকেই রেহাই দেয়নি। প্রত্যক্ষদর্শী, মুক্তি পাওয়া বন্দিদের বয়ান ও ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া ১০ হাজারেরও বেশি ছবি ও ভিডিও বিশ্লেষণ করে দেখা গিয়েছে যে, তারা শুধু ধর্ষণেই ক্ষান্ত থাকেনি। অনেক ক্ষেত্রে পরিবারের সদস্যদের একে অপরের সামনে যৌনকর্মে লিপ্ত হতে বাধ্য করা হয়েছে মানসিক যন্ত্রণা চরম পর্যায়ে পৌঁছে দেওয়ার জন্য।
এ প্রসঙ্গে এক প্রত্যক্ষদর্শী ইজরায়েলের সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে শিউড়ে ওঠা অভিজ্ঞতার কথা জানিয়ে বলেন, ‘আমি নিজের চোখে দেখেছি একদল জঙ্গি এক নারীকে গাড়ি থেকে টেনে বের করে জনসমক্ষেই গণধর্ষণ করে। এরপর তাকে ছুরি দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। কিন্তু সবচেয়ে ভয়াবহ বিষয় হলো, ওই নারীর মৃত্যুর পরও তাদের যৌন লালসা থামেনি। নিথর দেহের ওপরই তারা পৈশাচিক উল্লাস চালিয়ে যাচ্ছিল। মানুষের পক্ষে যে এতোটা নির্দয় হওয়া সম্ভব, তা ওই দৃশ্য না দেখলে বিশ্বাস করা কঠিন'।
ল্যান্ডফিলের পাশে ঝুপড়িতে থাকা বহু মানুষ চাপা পড়েন
বিদেশযাত্রা থেকে ব্যক্তিজীবন, চিনে সরকারি কর্মীদের উপর কড়া নজরদারির অভিযোগ
নোশকিতে ব্যবসায়ী হত্যায় অজ্ঞাত দুষ্কৃতীদের বিরুদ্ধে মামলা, বাড়ছে ক্ষোভ
আয়ারল্যান্ডে ৪৪০ একরের এস্টেট-সহ গথিক দুর্গ কিনলেন মেটা কর্তা, নিয়মিত থাকবেন না সেখানে
ন্যেপির নিয়ম ভেঙে সমুদ্র সৈকতে বেরিয়ে ভিডিও পোস্ট, অশ্লীল মন্তব্যে ক্ষোভ
প্রথম বিস্ফোরণের পর ফের ড্রোন হামলার অভিযোগ, ধ্বংসস্তূপে নিখোঁজ ৯
দুর্গম এলাকায় দুর্ঘটনা, বিমানে থাকা সকলের খোঁজে তল্লাশি
গাল্ফ অব এডেন ও সোমালিয়া উপকূলে পর পর হামলা, নাবিকদের অবস্থান এখনও অস্পষ্ট
৪৮ ঘণ্টার নির্দেশের পর ইসলামাবাদের হাসপাতালে প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর চিকিৎসা
ফোর্ড, লিঙ্কন থেকে জর্জ ওয়াশিংটন, একের পর এক যুদ্ধজাহাজে শৌচাগার নিয়ে চরম দুর্ভোগ নৌসেনাদের
অনুকূল পরিবেশ তৈরি না হলে ব্রিকসের আগে দিল্লি সফরের সম্ভাবনা ক্ষীণ ঢাকার
শুধু ভারতীয়-মার্কিন পাসপোর্টধারীদের থাকার অনুমতি, কূটনৈতিক হস্তক্ষেপের দাবি কাইসারের
২০২৮-এর আগে ভোট সংস্কারে বড় উদ্যোগ, জ্ঞানেশ কুমারের সঙ্গে কথোপকথনের পর নয়া পরিকল্পনা
তার এই মানবিক উদ্যোগ সমাজব্যবস্থায় এক গভীর ও ইতিবাচক বার্তা পৌঁছে দিয়েছে
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের