নিজস্ব প্রতিনিধি , নদীয়া - পারিবারিক অশান্তির জেরে রক্তাক্ত হামলার অভিযোগ উঠলো কৃষ্ণগঞ্জে। স্ত্রীকে লক্ষ্য করে হামলা চালাতে গিয়ে শাশুড়িকেও হাঁসুয়া দিয়ে এলোপাতাড়ি কোপানোর অভিযোগ জামাই সহ তার দাদার বিরুদ্ধে। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি শাশুড়ি। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। ঘটনাটিকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
পরিবার সূত্রে জানা গেছে, বুধবার রাতে নদীয়ার ভারত-বাংলাদেশ সীমান্ত সংলগ্ন কৃষ্ণগঞ্জের ভাজনঘাট বাসস্ট্যান্ড এলাকার কাছে এই ভয়াবহ ঘটনা ঘটে। চন্দননগরের বাসিন্দা মৌমিতা ঘোষের সঙ্গে প্রায় ৭ বছর আগে গোবীপুর গ্রামের বাসিন্দা অমিত ঘোষের বিয়ে হয়। অভিযোগ, বিয়ের পর থেকেই পারিবারিক অশান্তি, শারীরিক নির্যাতন, স্বামীর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগে সম্পর্কে টানাপোড়েন শুরু হয়। পরে মৌমিতা বাপের বাড়িতে ফিরে এসে কৃষ্ণগঞ্জ থানায় বধূ নির্যাতন সহ বিবাহবিচ্ছেদের মামলা দায়ের করেন।
সেই ঘটনার জেরেই বুধবার রাতে অমিত ঘোষ সহ তার দাদা সমীর ঘোষ দেশি হাঁসুয়া নিয়ে মৌমিতার দিদিমার বাড়িতে যান। সেখানে মৌমিতার ওপর হামলার চেষ্টা হলে তার মা সুমিত্রা ঘোষ মেয়েকে বাঁচাতে এগিয়ে আসেন। সেই সময় অভিযুক্ত অমিত ঘোষ হাঁসুয়া দিয়ে সুমিত্রা ঘোষের মাথা সহ শরীরের বিভিন্ন অংশে এলোপাতাড়ি কোপ মারেন। রক্তাক্ত অবস্থায় স্থানীয়দের সহায়তায় তাকে প্রথমে কৃষ্ণগঞ্জ গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। অভিযোগের ভিত্তিতে অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
ঘটনা প্রসঙ্গে মৌমিতা ঘোষের বক্তব্য,'আমার হাসবেন্ড সহ শশুড়বাড়ির সকলে আমার ওপর অত্যাচার করে। আমি ওদের নামে কেস করেছি। কেস করার পর থেকে আমি আমার দিদার কাছে থাকি। আমরা সবাই ঘরে ছিলাম। আমার মা বাথরুমে যায়। তারপর বাথরুম থেকে চিৎকারের শব্দ আসে। আমরা ছুটে যাই। গিয়ে দেখি যে আমার ভাসুর সমীর ঘোষ আর আমার হাসবেন্ড অমিত ঘোষ ২ জন মিলে আমার মাকে দা নিয়ে আক্রমণ করতে গেছে। ভাসুর দা-টা ফেলে দিয়ে পালালো, আর আমার হাসবেন্ড কোপটা মারলো। ওর হাতে যেই দা-টা ছিল, আমার দিদা একটা ইট ছুঁড়ে মারতে গেল আর ও ওই দা-টা নিয়ে পালিয়ে গেল ঘরের পিছন দিয়ে'।
অভিভাবকের বিরুদ্ধে শিক্ষককে বেল্ট দিয়ে মারধরের অভিযোগ
জীবন বাজি রেখে কিশোর-যুবকদের দুঃসাহসিক কাণ্ড , লঞ্চ থেকে ঝাঁপ দিতে গিয়ে তলিয়ে যাচ্ছিলেন ২ জন
দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বেআইনি গাঁজা-মদ বিক্রি ও পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপি বিধায়ক
হামলার পিছনে বিজেপি কর্মীদের থাকার অভিযোগ আক্রান্তদের
কাঁচামালের খরচ বৃদ্ধির সঙ্গে দক্ষ কর্মীদের ভিনরাজ্যে পাড়ি
সন্তানকে হারিয়েও অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের
বেসরকারি হাসপাতালে প্রচুর বেনিয়ম, অভিযোগ পেয়েই পদক্ষেপ শারদ্বতের
বারুইপুরে খুন বিজেপি কর্মী, নাম জড়াল দলেরই নেতার
পূর্বতন তৃণমূল সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ , নজরে রাজ্য ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের