নিজস্ব প্রতিনিধি , নদীয়া - পারিবারিক সমস্যার জেরে ঘর ছেড়ে চলে যায় স্ত্রী। তবে বাড়ি ফিরে এসেও রেহাই নেই। ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীকে এলোপাথাড়ি কোপ দিল স্বামী। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি স্ত্রী। অন্যদিকে , চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে নিজেকে শেষ করে দেন যুবক। ঘটনায় তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে রানাঘাটে।
সূত্রের খবর , স্বামীর সঙ্গে মান অভিমানের পালা চলছিল বহুদিন ধরেই। এরপরই বাপের বাড়ি রওনা দেন স্ত্রী। সকলের উপস্থিতিতে রবিবার রাতে বউকে শশুরবাড়ি ফিরিয়ে আনেন ওই যুবক। এরপর হঠাৎই সোমবার সকালে কথা কাটাকাটি হলে স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে বারবার আঘাত করে যুবক। ঘটনার পর থেকেই পলাতক যুবক। এরপর হঠাৎই পায়রাডাঙ্গা স্টেশনে চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দেন তিনি। মঙ্গলবার রাতে তার মৃতদেহ ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ।
আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি সুমি সরকার। চিকিৎসক জানিয়েছেন , মাথায় , মুখে , ঘাড়ে একাধিক কোপের আঘাত রয়েছে। মহিলার অস্ত্রোপচার করা হয়েছে। বছর চারেক আগে গাঁটছড়া বাঁধেন দম্পতি। তবে কখনোই দাম্পত্য সুখ পায়নি। প্রাথমিক তদন্তে স্থানীয়দের থেকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
ঘটনা প্রসঙ্গে এক স্থানীয় জানিয়েছেন , "প্রায় এক সপ্তাহ ধরেই বাপের বাড়িতে ছিল মহিলা। যেটুকু যা শুনলাম শশুরবাড়িতে অত্যাচার করা হত। ছেলে ও তার বাবা এসে বউকে নিয়ে গেল। আমি আর মেয়ের বাবা ছিলাম। দু'জনের সামনেই মেয়েকে নিয়ে গেল। আমরাও বোঝালাম যা হয়ে গেছে এবার সব ভুলে ভালোভাবে সংসার করতে। ছেলেকে দেখে বোঝা গেল যে সবটাই বুঝেছে। তবে এমন একটা ঘটনা ঘটে যাবে ভাবতে পারিনি। ভীষণই খারাপ লাগছে।"
জঙ্গলের রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, মৃত ১, গুরুতর আহত আরও ৩
জ্ঞানানন্দ সামন্তকে মারধরের ঘটনায় কড়া বার্তা, দোষীদের গ্রেফতারের দাবি
তালা-চাবির গোছা দিয়ে বিজেপি নেতার মাথায় আঘাতের অভিযোগ
জল-কাদায় মাখা গুরুত্বপূর্ণ নথি উদ্ধার ঘিরে চাঞ্চল্য
রাসায়নিক ও নানা উপাদান মিশিয়ে দুধ তৈরির অভিযোগ, নমুনা পাঠানো হল পরীক্ষাগারে
গাজোলের কসবা এলাকায় খাড়ির মধ্যে থেকে উদ্ধার নন্দ দাসের দেহ , মদ্যপ অবস্থায় পড়ে যাওয়ার সন্দেহ স্থানীয়দের
আগুনের ধোঁয়ায় অসুস্থ একাধিক
চাপড়ার হাঁটরায় খামারে ঢুকে নির্যাতনের অভিযোগ , ভেড়ার শরীরে আঘাতের চিহ্ন
আলু-পেঁয়াজ থেকে মাছ-মাংস, একাধিক বাজারে অভিযান
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের