নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বাংলা সাহিত্যের অমর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মদিবসে হুগলির দেবানন্দপুরে তার জন্মভিটের সংস্কারের ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোশাল মিডিয়ায় মুখ্যমন্ত্রী জানিয়েছেন, সংস্কারের জন্য ১ কোটি ৮২ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। পাশাপাশি, শীঘ্রই এই কাজ শুরুর কথা ঘোষণা করেন তিনি।
সূত্রের খবর, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাল্যকাল কেটেছে দেবানন্দপুর গ্রামে। এখান থেকেই তিনি পড়াশোনা করেছেন এবং একাধিক উপন্যাস-গল্প রচনা করেছেন। সোমবার তার জন্মদিবস উপলক্ষ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে উদ্দেশ্যে করে বিশেষ বার্তা প্রদান করেন। মুখ্যমন্ত্রী লেখেন, এই প্রবাদপ্রতিম লেখকের অবদান ভারতীয় সাহিত্য ও চলচ্চিত্রের জন্য চিরঋণী।
মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, হাওড়ার দেউলটি এবং হুগলির দেবানন্দপুরের জন্মভিটের হেরিটেজ বাড়ি যথাযথভাবে সংস্কার করা হয়েছে। দর্শনার্থীদের সুবিধার্থে রাস্তা, আলো, পানীয় জলসহ অন্যান্য অবকাঠামোও করা হয়েছে। এছাড়াও, শরৎচন্দ্রের স্মৃতিতে বিশেষ পর্যটন কেন্দ্র ‘শরৎ স্মৃতি উদ্যান ও ইনফর্মেশন সেন্টার’ তৈরির কথাও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। যা দর্শনার্থীদের জন্য তথ্য ও পর্যটন সহায়তা কেন্দ্র হিসেবে কাজ করবে।
মঙ্গলবার হাজিরার নির্দেশ দেওয়ার হয়েছে অভিষেকের
৩১ মে ২০২৭ পর্যন্ত চাকরি বহাল থাকার নির্দেশ দেওয়া হয়েছে
পুজোর আনন্দ সবার চোখে পৌঁছে দিতে অভিনব উদ্যোগ
দফায় দফায় বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া
হাজিরার বদলে সময় চাইলেন ডেরেক ও’ব্রায়েন
দমকলের অভিযোগে শিয়ালদহে রেল-দমকল চাপানউতোর
স্বামী-শাশুড়ির সঙ্গে গ্রেফতার তিনজন
ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের তিনটি ইঞ্জিন
অভিযোগ শুনে দ্রুত নিষ্পত্তির নির্দেশ নবান্নের
মুখে ফেস পাউডার মেখে টিভিতে অনুষ্ঠান করা আর রাজনীতি করা এক নয়! রচনা বন্দ্যোপাধ্যায়কে নিশানা দীপ্সিতার
কলকাতার রাজপথে সাইকেল নিয়ে একাধিক সংগঠনের সদস্যরা
জেতার ক্ষমতাই প্রার্থী বাছাইয়ের মাপকাঠি বিজেপির
যাদবপুরে সাদা রঙে মুছে দেওয়া হল বিতর্কিত লেখা
২০২৬-এর পুজোয় থাকছে অভিনব চমক
অভিষেকের পর ডেরেককেও থানায় তলব
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের