নিজস্ব প্রতিনিধি , মুর্শিদাবাদ - গ্রাহকদের অ্যাকাউন্ট থেকেই চলছিল টাকা হাতানোর কাজ। ফরাক্কার পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে গ্রাহকদের গ্রাহকদের অ্যাকাউন্ট থেকে প্রায় ৬৪ লক্ষ টাকা আত্মসাৎ করার ঘটনায় ধরা পড়ল দুই ব্যাঙ্ককর্মী। ব্যাঙ্কের ভেতরে ঘটে যাওয়া এই দুর্নীতি গ্রাহকদের মধ্যে আতঙ্ক তৈরি করেছে।
সূত্রের খবর, বেশ কিছুদিন ধরেই গ্রাহকরা অভিযোগ করেছিলেন যে, তাদের অ্যাকাউন্ট থেকে অজানা পথে টাকা উধাও হচ্ছে। তদন্তে উঠে আসে, প্রায় ৩০ জন গ্রাহকের অ্যাকাউন্ট থেকে মোট ৬৪ লক্ষ টাকা চলে গেছে। ঘটনার সূত্র ধরে ফরাক্কা থানার পুলিশ অভিযান চালিয়ে বৃহস্পতিবার রাতে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের ফরাক্কা ব্যারেজ শাখার কোষাধ্যক্ষ শুভেন্দু সাহা ও চতুর্থ শ্রেণির অস্থায়ী কর্মী প্রবীণ দত্তকে গ্রেফতার করে। ধৃত প্রবীণ দত্ত দীর্ঘ ২০১২ সাল থেকে ব্যাঙ্কে সাফাই কর্মী হিসেবে দায়িত্বে ছিলেন। কর্মীর অভাবের কারণে তাকে সাফাইয়ের পাশাপাশি পাশবুক আপডেটের কাজও করতে হতো।
প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে, ৩০ জন গ্রাহকের প্রায় ৬৪ লক্ষ টাকা তুলে নেওয়া হয়েছে। অভিযোগ খতিয়ে দেখে গ্রাহকদের টাকা ফিরিয়ে দেওয়ার আশ্বাস দিয়েছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ। গ্রেফতার দুই কর্মীর বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। ধৃতদের শুক্রবার দুপুরে জঙ্গিপুর মহকুমা আদালতে পেশ করা হয়।
অভিভাবকের বিরুদ্ধে শিক্ষককে বেল্ট দিয়ে মারধরের অভিযোগ
জীবন বাজি রেখে কিশোর-যুবকদের দুঃসাহসিক কাণ্ড , লঞ্চ থেকে ঝাঁপ দিতে গিয়ে তলিয়ে যাচ্ছিলেন ২ জন
দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বেআইনি গাঁজা-মদ বিক্রি ও পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপি বিধায়ক
হামলার পিছনে বিজেপি কর্মীদের থাকার অভিযোগ আক্রান্তদের
কাঁচামালের খরচ বৃদ্ধির সঙ্গে দক্ষ কর্মীদের ভিনরাজ্যে পাড়ি
সন্তানকে হারিয়েও অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের
বেসরকারি হাসপাতালে প্রচুর বেনিয়ম, অভিযোগ পেয়েই পদক্ষেপ শারদ্বতের
বারুইপুরে খুন বিজেপি কর্মী, নাম জড়াল দলেরই নেতার
পূর্বতন তৃণমূল সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ , নজরে রাজ্য ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের