নিজস্ব প্রতিনিধি , মালদহ - টোটো চালক, বাইক আরোহী সহ সাধারণ মানুষকে ট্রাফিক আইন সম্পর্কে সচেতন করতে বিশেষ উদ্যোগ নিলো মালদহ ট্রাফিক পুলিশ। গাড়িচালক ও সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়। লিফলেট বিলির পাশাপাশি ট্রাফিক নিয়ম মেনে চলার বার্তা দেওয়া হয়। পুলিশের দাবি, কেবল আইন প্রয়োগ করলেই হবে না। দুর্ঘটনা কমাতে প্রয়োজন জনসচেতনতা। সেই লক্ষ্যেই আগামী দিনেও জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি চালিয়ে যাওয়া হবে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে মালদহ শহরের পোস্ট অফিস মোড়ে এই সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করে ট্রাফিক পুলিশ। টোটো চালক, বাইক আরোহী এবং সাধারণ পথচারীদের ট্রাফিক আইন সম্পর্কে বিভিন্ন সচেতনতার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়। ট্রাফিক সিগন্যাল, রাস্তার সংকেত, নিরাপদে ইউ-টার্ন নেওয়ার নিয়ম সহ বিভিন্ন দিক সম্পর্কে সচেতন করা হয়। পাশাপাশি সিগন্যাল অমান্য না করা, হেলমেট ব্যবহার, নির্দিষ্ট গতিসীমা মেনে চলার গুরুত্বও তুলে ধরেন পুলিশ আধিকারিকরা। উপস্থিত সকলের হাতে সচেতনতামূলক লিফলেটও তুলে দেওয়া হয়।
ঘটনা প্রসঙ্গে টোটোচালক উৎপল সরকার বলেন,'ট্রাফিক পুলিশ আমাদের সিগন্যাল,ইউ-টার্ন,পার্কিং মেনে চলা নিয়ে বোঝাচ্ছিলো। স্যারেরা আমাদের খুব সুন্দর ভাবে প্রত্যেকটা জিনিস বোঝালো। প্রত্যেকের এই নিয়মগুলো মেনে চলা উচিত। রেড লাইট ও গ্রিন লাইট থাকলে কিভাবে চলতে হবে সেগুলো অনেক বোঝার বিষয় আছে। প্রত্যেকটা জিনিসই আমরা মেনে চলার চেষ্টা করবো'।
সরকারি অনুমোদনের পর নন্দীগ্রামের স্কুলগুলিতে নতুন ব্যবস্থায় খাবার পরিবেশনের প্রস্তুতি
অভিভাবকের বিরুদ্ধে শিক্ষককে বেল্ট দিয়ে মারধরের অভিযোগ
জীবন বাজি রেখে কিশোর-যুবকদের দুঃসাহসিক কাণ্ড , লঞ্চ থেকে ঝাঁপ দিতে গিয়ে তলিয়ে যাচ্ছিলেন ২ জন
দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বেআইনি গাঁজা-মদ বিক্রি ও পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপি বিধায়ক
হামলার পিছনে বিজেপি কর্মীদের থাকার অভিযোগ আক্রান্তদের
কাঁচামালের খরচ বৃদ্ধির সঙ্গে দক্ষ কর্মীদের ভিনরাজ্যে পাড়ি
সন্তানকে হারিয়েও অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের
বেসরকারি হাসপাতালে প্রচুর বেনিয়ম, অভিযোগ পেয়েই পদক্ষেপ শারদ্বতের
বারুইপুরে খুন বিজেপি কর্মী, নাম জড়াল দলেরই নেতার
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের