নিজস্ব প্রতিনিধি , কলকাতা - নিম্নচাপ ও মেঘ-বৃষ্টি শেষে অবশেষে বাংলার আকাশে ফিরেছে শুষ্কতা, আর তার সঙ্গে ঢুকে পড়েছে প্রকৃত শীতের হাওয়া। বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা নেমে এসেছে ১৫ ডিগ্রি সেলসিয়াসে, এই মরশুমে এখন পর্যন্ত সবচেয়ে কম। মাত্র দুই দিন আগেও যেখানে তাপমাত্রা ছিল প্রায় ২০ ডিগ্রির আশপাশে, সেখানে উত্তর-পশ্চিম দিকের ঠান্ডা বাতাসের প্রভাবে ভোর থেকেই শীতের কামড় অনুভব করছেন শহরবাসী।

উত্তরবঙ্গেও পাল্লা দিয়ে বাড়ছে শীতের দাপট। দার্জিলিংয়ে তাপমাত্রা নেমে পৌঁছেছে মাত্র ৫ ডিগ্রিতে। শ্রীনিকেতনসহ আশপাশের এলাকাতেও পারদ পতন স্পষ্ট। কোনও জেলায় বৃষ্টির সম্ভাবনা নেই। বরং দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় তাপমাত্রা আরও ১ থেকে ২ ডিগ্রি কমতে পারে। সকাল ও রাতের দিকে কুয়াশা দেখা দেওয়ার সম্ভাবনা প্রবল। বিশেষত উপকূলবর্তী এলাকায় দৃশ্যমানতা কমে ৯০০ থেকে ২০০ মিটারের মধ্যে নামতে পারে, ফলে যানবাহন চলাচলে সতর্কতা প্রয়োজন।

উত্তরবঙ্গের মালদহে বৃহস্পতিবার তাপমাত্রা নেমেছে ১৭ ডিগ্রি সেলসিয়াসে। কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারেও আগামী কয়েকদিন ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে। আবহাওয়াবিদদের মতে, ভোর ও রাত বাড়ার সঙ্গে সঙ্গে শীত আরও তীব্র হবে। ডিসেম্বরের শুরুর আগেই জমাট শীতের ইঙ্গিত। নভেম্বরের শেষ সপ্তাহেই প্রায় গোটা বাংলা জুড়েই পারদ নামছে দ্রুত। আবহাওয়াবিদদের মতে, এই ধারাই বজায় থাকলে ডিসেম্বরের শুরু থেকেই রাজ্যে জাঁকিয়ে বসবে শীত।
সরকারি অনুমোদনের পর নন্দীগ্রামের স্কুলগুলিতে নতুন ব্যবস্থায় খাবার পরিবেশনের প্রস্তুতি
অভিভাবকের বিরুদ্ধে শিক্ষককে বেল্ট দিয়ে মারধরের অভিযোগ
জীবন বাজি রেখে কিশোর-যুবকদের দুঃসাহসিক কাণ্ড , লঞ্চ থেকে ঝাঁপ দিতে গিয়ে তলিয়ে যাচ্ছিলেন ২ জন
দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বেআইনি গাঁজা-মদ বিক্রি ও পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপি বিধায়ক
হামলার পিছনে বিজেপি কর্মীদের থাকার অভিযোগ আক্রান্তদের
কাঁচামালের খরচ বৃদ্ধির সঙ্গে দক্ষ কর্মীদের ভিনরাজ্যে পাড়ি
সন্তানকে হারিয়েও অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের
বেসরকারি হাসপাতালে প্রচুর বেনিয়ম, অভিযোগ পেয়েই পদক্ষেপ শারদ্বতের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের