নিজস্ব প্রতিনিধি , নদীয়া - শ্রাদ্ধ হলো সেই আচার যেখানে মৃত আত্মার শান্তির জন্য পরিবার তার আত্মার শান্তি কামনা করে। ঠিক তেমনই হিন্দু ধর্মীয় রীতি মেনে আজ কৃষ্ণনগরের মানিকপাড়ায় খুন হওয়া তরুণী ঈশিতা মল্লিকের অন্তঃতুষ্টি অনুষ্ঠান সম্পন্ন করল পরিবার। তবে সাধ্যর ধোঁয়া মন্ত্রপাঠের মাঝেই শূন্য বাড়িতে এখনও মেয়ের অস্তিত্ব খুঁজে বেড়াচ্ছেন ঈশিতার মা।

সূত্রের খবর , ২৩ বছরের ঈশিতা গত সোমবার দুপুরে নির্মম হত্যার শিকার হন। অভিযোগ , উত্তর ২৪ পরগণার কাঁচড়াপাড়ার বাসিন্দা দেশরাজ সিং হত্যার আগে দীর্ঘক্ষণ একটি সেলুনের সামনে দাঁড়িয়েছিল আবার পাশের দোকান থেকে চাও খেয়েছিল। এরপর সুযোগ বুঝে বাড়িতে ঢুকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি চালায় সে। মুহূর্তেই মৃত্যু হয় তরুণীর। ঘটনার পর থেকেই অভিযুক্ত পলাতক। তদন্তে নেমে কৃষ্ণনগর জেলা পুলিশ ইতিমধ্যে একাধিকবার পরিবারের সঙ্গে যোগাযোগ করেছে। উত্তরপ্রদেশে দেশরাজের বাড়িতেও অভিযান চালিয়েছে।

পুলিশের দাবি , তদন্ত অনেকটাই এগিয়েছে আর খুব শিগগিরই গ্রেফতার হবে অভিযুক্ত। তবে আইনগত লড়াই চললেও মেয়ের অকাল মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছেন না ঈশিতার মা, যিনি প্রতিটি মুহূর্তে যেন ফাঁকা বাড়ির প্রতিটি কোণে খুঁজে ফেরেন তাঁর প্রিয় কন্যাকে।
৫ বছর ধরে সংস্কারহীন রাস্তা, দুর্ঘটনার আশঙ্কায় ক্ষুব্ধ স্থানীয়রা
টাকা পেয়ে চুপ করে বসে না থেকে তা ফেরাতে সোজা বিডিও অফিসে হাজির হলেন মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের সামজাদ শেখ
প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ আদিবাসী সমাজের
বাজারে তল্লাশি চালাতে গিয়ে ব্যবসায়ীদের সতর্ক করল পুলিশ
তালপুকুরের ঘটনায় টিটাগড় থানার পুলিশ তদন্ত শুরু করে
যোগ্য প্রাপকদের তালিকাভুক্তির দাবি, পুলিশি বাধার পর পাঁচ সদস্যের প্রতিনিধি দল
বাজার করতে বেরিয়ে বিজেপি কর্মী-সমর্থকদের বিক্ষোভের মুখে ইউনুস মোল্লা, প্রকাশ্যে হেনস্তার অভিযোগ
স্কুলের পরিকাঠামো উন্নয়নে একগুচ্ছ পরিকল্পনা, শিক্ষা দফতরের সঙ্গে আলোচনার আশ্বাস
শৌচাগার চালানোর সরকারি অনুমোদন ও টেন্ডার নেই, তবু টাকা আদায়! সেই টাকা কার হাতে যাচ্ছে, উঠছে প্রশ্ন
দোকানে দোকানে ঘুরে দাম যাচাই পুলিশের আধিকারিকদের
চাকরি বাতিলের পরও কাজ করছেন যোগ্যরা! মেয়াদ বাড়াতে সুপ্রিম কোর্টে আবেদন
কাঁটাতারের ওপারে ২১ বছর, দিনের আলোতেই মেলে ‘স্বাধীনতা’
দোকানের সামনে লাগানো হয়েছে সচেতনতামূলক স্টিকার, নিয়ম ভাঙলে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি
রাস্তার কাজ ঘিরে বচসা, পাল্টাপাল্টি কাটমানির অভিযোগ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের