নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - সপ্তমীর রাতে ফের অশান্ত জগদ্দল। অর্জুন সিংহের বাড়ির সামনে বোমা-বাজির অভিযোগে তীব্র চাঞ্চল্য ছড়ায় এলাকায়। ভাঙচুর, বোমা ও গুলির অভিযোগ ঘিরে সরগরম রাজনৈতিক মহল।
সূত্রের খবর, সোমবার রাতের ঘটনায় চাঞ্চল্য ছড়ায় মেঘনা মোড় এলাকায়। অভিযোগ, বিজেপি নেতা অর্জুন সিংহের বাড়ির সামনে দুষ্কৃতীরা বোমা ছোড়ে। সেই সময় তার ভাইপো সঞ্জয় সিংয়ের গাড়ি ভাঙচুর করা হয়। পরিস্থিতি দ্রুতই অশান্ত হয়ে ওঠে। অর্জুন সিংহের অভিযোগ, দুর্গাপুজোর মণ্ডপের সামনে দুষ্কৃতীরা প্রথমে স্থানীয়দের সঙ্গে গালিগালাজে জড়ায়। প্রতিবাদ করায় দুষ্কৃতীরা বোমা ছোড়ে। শুধু তাই নয়, পরপর গুলি চালানোর ঘটনাও ঘটে।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। কিন্তু বিজেপি নেতার অভিযোগ, পুলিশের সামনে দুষ্কৃতীরা তাণ্ডব চালায়। কিন্তু পুলিশ সেখানে কার্যত নীরব দর্শকের ভূমিকা পালন করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ র্যাফ মোতায়েন করে। যদিও পুলিশের পক্ষ থেকে বোমা-গুলির অভিযোগ অস্বীকার করা হয়।
ঘটনা প্রসঙ্গ অর্জুন সিং জানান, ' আমি ঘরের মধ্যে ছিলাম বোমার পেয়ে বাইরে বের হই। তখন দেখি বেচারা পুলিশেরা দুষ্কৃতীদের ভয়ে পালাচ্ছে। পুজোর মধ্যে একটা অশান্তি সৃষ্টি করে বিজেপিকে দমানোর একটা চেষ্টা করা হচ্ছে। আমি না গেলে তাহলে সেখানে পুলিশেরা শহিদ হয়ে যেতো। দুষ্কৃতীদের দেখে উল্টে পুলিশ ভয়ে পালাচ্ছে। মমতার পুলিশ আর জেহাদি পুলিশ সব এখন এক হয়ে গেছে।'
সরকারি অনুমোদনের পর নন্দীগ্রামের স্কুলগুলিতে নতুন ব্যবস্থায় খাবার পরিবেশনের প্রস্তুতি
অভিভাবকের বিরুদ্ধে শিক্ষককে বেল্ট দিয়ে মারধরের অভিযোগ
জীবন বাজি রেখে কিশোর-যুবকদের দুঃসাহসিক কাণ্ড , লঞ্চ থেকে ঝাঁপ দিতে গিয়ে তলিয়ে যাচ্ছিলেন ২ জন
দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বেআইনি গাঁজা-মদ বিক্রি ও পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপি বিধায়ক
হামলার পিছনে বিজেপি কর্মীদের থাকার অভিযোগ আক্রান্তদের
কাঁচামালের খরচ বৃদ্ধির সঙ্গে দক্ষ কর্মীদের ভিনরাজ্যে পাড়ি
সন্তানকে হারিয়েও অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের
বেসরকারি হাসপাতালে প্রচুর বেনিয়ম, অভিযোগ পেয়েই পদক্ষেপ শারদ্বতের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের