নিজস্ব প্রতিনিধি , দার্জিলিং - বিরাট সাফল্য দার্জিলিং জেলা পুলিশের। জিরো টলারেন্স অভিযানে উদ্ধার হল ৩০৬ গ্রাম ব্রাউন সুগার সহ এক কুখ্যাত মহিলা দুষ্কৃতী। শৌচাগারের সাব ট্যাঙ্ক থেকে উদ্ধার হল এই মাদক। ঘটনায় তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে খড়িবাড়ি এলাকায়। গোটা ঘটনাটি খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে দার্জিলিং জেলা পুলিশ।
সূত্রের খবর , তিনটি প্যাকেটে ভরা ব্রাউন সুগার সাব ট্যাঙ্কের পাশে লুকিয়ে রাখা হয়েছিল। দীর্ঘদিন ধরেই সাদিকা খাতুন নামে ওই মহিলা মাদক ব্যবসার সাথে জড়িত। অবশেষে জিরো টলারেন্স অভিযানে ধরা পড়ল এই চক্রের অন্যতম সক্রিয় সদস্যা। NDPS ধারায় মামলা রুজু করে অভিযুক্ত মহিলাকে গ্রেফতার করে থানায় নিয়ে যাওয়া হয়েছে।
মঙ্গলবার ধৃতকে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়। কে বা কারা এই মাদক কারবারের সঙ্গে যুক্ত, সেই নেটওয়ার্ক খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। শুধু তাই নয়, ইতিমধ্যেই কঠোর জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। বেশ কয়েকদিন হেফাজতেই থাকবেন মহিলা দুষ্কৃতী।
জীবন বাজি রেখে কিশোর-যুবকদের দুঃসাহসিক কাণ্ড , লঞ্চ থেকে ঝাঁপ দিতে গিয়ে তলিয়ে যাচ্ছিলেন ২ জন
দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বেআইনি গাঁজা-মদ বিক্রি ও পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপি বিধায়ক
হামলার পিছনে বিজেপি কর্মীদের থাকার অভিযোগ আক্রান্তদের
কাঁচামালের খরচ বৃদ্ধির সঙ্গে দক্ষ কর্মীদের ভিনরাজ্যে পাড়ি
সন্তানকে হারিয়েও অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের
বেসরকারি হাসপাতালে প্রচুর বেনিয়ম, অভিযোগ পেয়েই পদক্ষেপ শারদ্বতের
বারুইপুরে খুন বিজেপি কর্মী, নাম জড়াল দলেরই নেতার
পূর্বতন তৃণমূল সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ , নজরে রাজ্য ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক
কারখানা বন্ধের দাবিতে এলাকায় বিক্ষোভ স্থানীয়দের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের