নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা - ফের ভাঙড়ে রাজনৈতিক অশান্তি। আইএসএফ ও তৃণমূলের মধ্যে সংঘর্ষে উত্তেজনা ছড়াল এলাকায়। একে অপরকে লক্ষ্য করে মারধর চালায় দুই দলের কর্মীরা।
সূত্রের খবর, আইএসএফ নেতা অহিদুল মোল্লা সোশ্যাল মিডিয়ায় ক্যানিং পূর্বের বিধায়ক তথা ভাঙড় বিধানসভার পর্যবেক্ষক সওকত মোল্লাকে নিয়ে কুরুচিকর মন্তব্য করেন। সেই ঘটনার প্রতিবাদে বুধবার সন্ধ্যায় কাটাতলা এলাকায় অহিদুল মোল্লার বাড়িতে পৌঁছে যায় তৃণমূল কর্মীরা। এরপরই দুই পক্ষের মধ্যে শুরু হয় সংঘর্ষ।
আইএসএফের অভিযোগ, অহিদুল মোল্লাকে উদ্দেশ্য করে হামলা চালায় তৃণমূল কর্মীরা এবং তাকে বেধড়ক মারধর করা হয়। অন্যদিকে তৃণমূলের দাবি, সওকত মোল্লাকে অপমান করার প্রতিবাদ জানাতেই ঘটনাস্থলে যাওয়া হয়েছিল, কিন্তু উল্টে অহিদুলের নেতৃত্বে তাদের উপর চড়াও হয় আইএসএফ কর্মীরা।
ঘটনার জেরে নবমীর রাতেই ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। থানায় অভিযোগ জানাতে গেলে উভয় দলের সমর্থকদের উপস্থিতিতে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। অবশেষে, পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রিত হয়।
অভিভাবকের বিরুদ্ধে শিক্ষককে বেল্ট দিয়ে মারধরের অভিযোগ
জীবন বাজি রেখে কিশোর-যুবকদের দুঃসাহসিক কাণ্ড , লঞ্চ থেকে ঝাঁপ দিতে গিয়ে তলিয়ে যাচ্ছিলেন ২ জন
দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বেআইনি গাঁজা-মদ বিক্রি ও পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপি বিধায়ক
হামলার পিছনে বিজেপি কর্মীদের থাকার অভিযোগ আক্রান্তদের
কাঁচামালের খরচ বৃদ্ধির সঙ্গে দক্ষ কর্মীদের ভিনরাজ্যে পাড়ি
সন্তানকে হারিয়েও অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের
বেসরকারি হাসপাতালে প্রচুর বেনিয়ম, অভিযোগ পেয়েই পদক্ষেপ শারদ্বতের
বারুইপুরে খুন বিজেপি কর্মী, নাম জড়াল দলেরই নেতার
পূর্বতন তৃণমূল সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ , নজরে রাজ্য ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের