নিজস্ব প্রতিনিধি , কলকাতা - সোনারপুরে বিক্ষোভ ও হামলার মুখে পড়ার পর শারীরিক অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি হতে হল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। সোনারপুর থেকে ফেরার পথে বাইপাস সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। সেখানেই পৌঁছান তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে।
শনিবার সোনারপুরে নিহত তৃণমূল কর্মী সঞ্জু কর্মকারের পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে প্রবল বিক্ষোভ ও শারীরিক হেনস্থার মুখে পড়েন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ডিম, জুতো ও কাদা নিক্ষেপের পাশাপাশি ধস্তাধস্তির অভিযোগও ওঠে। সেই ঘটনার পর ফেরার পথে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
হাসপাতালে পৌঁছনোর পর গাড়ি থেকে নামিয়ে হুইলচেয়ারে বসিয়ে তাকে ভিতরে নিয়ে যেতে দেখা যায়। খবর ছড়িয়ে পড়তেই হাসপাতালে পৌঁছে যান তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে উপস্থিত ছিলেন অভিষেকের মা, তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন এবং বর্ষীয়ান নেতা শোভন চট্টোপাধ্যায়ও।
প্রাথমিক চিকিৎসার পর হাসপাতাল থেকে বের করে আনা হয় অভিষেককে। এরপর তাকে সঙ্গে নিয়েই গাড়িতে ওঠেন মমতা বন্দ্যোপাধ্যায়। অন্য একটি চিকিৎসাকেন্দ্রে তাকে স্থানান্তর করা হতে পারে বলে জল্পনা শুরু হয়। হাসপাতালের বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা বলেন, 'আমরা শিফট করছি। এখানে ট্রিটমেন্ট হচ্ছে না। ওপর থেকে বলে দিয়েছে।'
১লা সেপ্টেম্বর থেকে জরিমানা শুরু হচ্ছে
মাসের প্রথম দিন থেকেই নতুন দরে মিলছে গ্যাস
৪ সেপ্টেম্বর থেকে নতুন দামে দুধ বিক্রির উদ্যোগ হরিয়ানার কয়েকটি দুগ্ধচাষী সংগঠনের
প্রথম-শেষ মেট্রোর সময় থাকছে অপরিবর্তিত
পেনশন-বোনাসের পর স্বাস্থ্যবিমাতেও বড় ঘোষণা
আবেগ না কি অন্য কোনও কারণ
এদিন থানায় একাই হাজিরা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
নিয়ম ভাঙলে এবার দিতে হবে জরিমানা
জেলায় জেলায় বৃষ্টির সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া
ক্যামাক-কাণ্ডে ঘটনাস্থলের খুঁটিনাটি মাপল পুলিশ
বাঙরি নদীতে আচমকা জল বাড়ায় থমকে গেল যাতায়াত, বাড়ল উদ্বেগ
সোনার গয়না বাক্সে রাখার মতো নারীদেরও ঘরে রাখা উচিত’, মুফতির মন্তব্যে উঠল সমালোচনার ঝড়
আপত্তির জেরে সিদ্ধান্ত বদল, আগে ভর্তি হলেও বসা যাবে বিকেন্দ্রীভূত কাউন্সেলিংয়ে
বিধায়কদের চিঠি ঘিরেও জল্পনা
মদ্যপ চালকদের ধরতে আরও নির্ভুল পরীক্ষা চাই পুলিশের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের