নিজস্ব প্রতিনিধি, উত্তর ২৪ পরগণা - গতকাল বিশ্বকর্মা পুজো উপলক্ষ্যে শহরজুড়ে ছিল উৎসবমুখর আমেজ । পুজোর সকালে এক কারখানায় সোনার গয়নার আলো যখন ঝকঝক করছে, ঠিক তখনই ঘটে এক ভয়াবহ ঘটনা। কয়েকজন মুখোশধারী হঠাৎ ঢুকে পরে সেখানে। অভিযোগ, কারখানা ভাঙচুর থেকে শুরু করে গয়না চুরি , এমনকি কর্মীদের ওপরও চরম তান্ডব চালায় তারা। ঘটনার সিসি ক্যামেরার ফুটেজ ইতিমধ্যেই ভাইরাল হয়েছে, যা দেখে এলাকাবাসী এবং সামাজিক মাধ্যমে আতঙ্ক ছড়িয়েছে।

স্থানীয় সূত্রে খবর, লিখিত অভিযোগের ভিত্তিতে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তবে হামলার প্রকৃত উদ্দেশ্য কী ও এটি কারা পরিকল্পনা করেছে, তা খুঁজে বের করতে তদন্ত চলছে। পুলিশ বলেছে, আরও কেউ জড়িত থাকতে পারে এবং সেই দিকেও তারা খতিয়ে দেখছে। কারখানার মালিক জানান, হামলায় তাদের প্রচুর সোনার গয়না ক্ষতিগ্রস্ত হয়েছে। কিছু চুরি হয়েছে এবং সম্পদেডর একটা বড় অংশ নষ্ট হয়েছে।
কর্মচারীরা মানসিকভাবে ভীষণভাবে কষ্ট পেয়েছেন। এমনকি বিশ্বকর্মা পুজোর মতো শুভ দিনে এই ধরনের হামলা হওয়ায় এলাকার মানুষ যথেষ্ট আতঙ্কিত। স্থানীয়রা জানাচ্ছেন, এ ধরনের হামলা আগে কখনও ঘটেনি। তারা পুলিশের দ্রুত পদক্ষেপের আশায় রয়েছেন।
পুলিশ ইতিমধ্যেই ঘটনার জায়গায় পৌঁছে প্রমাণ সংগ্রহ শুরু করেছে এবং সন্দেহভাজনদের খুঁজে বের করার চেষ্টা করছে। তাদের দাবি, দ্রুত তদন্ত শেষ করে দুষ্কৃতীদের আইনের আওতায় আনা হবে। তবে এলাকাবাসী এখনো সতর্ক। তারা আশা করছেন, হামলার ঘটনায় নিয়ন্ত্রণ ফিরে আসবে ও তাদের নিরাপত্তা পুনরায় নিশ্চিত হবে।
ম্যানগ্রোভ বাঁচাতে উদ্যোগী খুদেরা
আশীষ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
নির্মীয়মাণ প্রতিমা রাস্তায় ফেলে ভাঙার অভিযোগ
এবার প্রশিক্ষণে কাজে লাগবে এই অভিনব উদ্যোগ
অসম-বাংলা সীমান্তে নাকা চেকিংয়ে বিপুল নগদ উদ্ধার, আটক বাসের চালক সহ খালাসি
নাতির হাতেই প্রৌঢ় ব্যবসায়ী খুনের অভিযোগ
পুজোর আগেই এই উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্যে এগোচ্ছে প্রশাসন, বন দফতর
রায়গঞ্জে রহস্যজনক মৃত্যু কৃষকের, প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষা
বিশাখাপত্তনম থেকে ফেরার পথে মর্মান্তিক পরিণতি, পাঁশকুড়ার স্কুলে শোকের ছায়া
রাত হলেই নাকি বাড়ির চালে পড়ে ঢিল, শোনা যায় গাছ ভাঙার আওয়াজ! ‘ভূতুড়ে গ্রাম’-এর তকমা ঘিরে চাঞ্চল্য
বন দফতরের অভিযোগে গ্রেফতার অভিষেক ঘোষ
অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিশ
আয়ুষ্মান প্রকল্পে বিনামূল্যে সফল হেমি-আর্থ্রোপ্লাস্টি
শুক্রবার রাতে লিলুয়া স্টেশনে নামার সময় আচমকাই বন্ধ হয়ে যায় লিফট, ভিতরে আটকে পড়েন ৯ যাত্রী
অভিযানে বেশ কয়েকটি খাবারে নিষিদ্ধ রং ব্যবহারের প্রমাণ মেলায় সেগুলি নষ্ট করে দেওয়া হয়
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের