নিজস্ব প্রতিনিধি , হুগলী - সংশোধনাগার থেকে নিখোঁজ বন্দি ! ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকায়। ইতিমধ্যেই সংশোধনাগার কর্তৃপক্ষকে থানায় FIR -এর নির্দেশ দেওয়া হয়েছে। বন্দি কিভাবে নিখোঁজ হলো সেই বিষয়টি খতিয়ে দেখছে প্রশাসন।
পুলিশ সূত্রের খবর , শ্রীরামপুরের পিয়ারাপুর ষষ্ঠী তলার বাসিন্দা রাজেশ হাটি। একটি নাবালিকাকে ধর্ষণের অপরাধে গত বছর জুন মাসে পক্সো মামলায় তাকে বন্দি করা হয় শ্রীরামপুর সংশোধনাগারে। শ্রীরামপুর আদালতে তার বিচার চলছিল। শনিবার রাতে অভিযুক্ত সংশোধনাগার থেকে নিখোঁজ হয়। ইতিমধ্যেই তার খোঁজে লুকআউট নোটিশ জারি করা হয়েছে। তার বিরুদ্ধে রিষড়া আর মগরা থানায় অভিযোগ রয়েছে। তবে, এই বিষয়ে বিস্তারিত কিছু জানাতে নারাজ সংশোধনাগার কর্তৃপক্ষ।
শ্রীরামপুর মহকুমা শাসক শম্ভুদ্বীপ সরকার জানিয়েছেন, "বিষয়টি জানার পর শ্রীরামপুর সংশোধনাগার কর্তৃপক্ষকে থানায় FIR করতে নির্দেশ দেওয়া হয়েছে। সংশোধনাগারের ভেতর আর বাইরে একাধিক সিসিটিভি ক্যামেরা লাগানো আছে। ঘটনার তদন্তে সহায়তার জন্য সমস্ত সিসিটিভি ফুটেজ পুলিশের হাতে তুলে দেওয়া হবে। একজন বন্দি কীভাবে সংশোধনাগারের ভিতর থেকে নিখোঁজ হতে পারে তা খতিয়ে দেখছে পুলিশ।"
অভিভাবকের বিরুদ্ধে শিক্ষককে বেল্ট দিয়ে মারধরের অভিযোগ
জীবন বাজি রেখে কিশোর-যুবকদের দুঃসাহসিক কাণ্ড , লঞ্চ থেকে ঝাঁপ দিতে গিয়ে তলিয়ে যাচ্ছিলেন ২ জন
দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বেআইনি গাঁজা-মদ বিক্রি ও পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপি বিধায়ক
হামলার পিছনে বিজেপি কর্মীদের থাকার অভিযোগ আক্রান্তদের
কাঁচামালের খরচ বৃদ্ধির সঙ্গে দক্ষ কর্মীদের ভিনরাজ্যে পাড়ি
সন্তানকে হারিয়েও অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের
বেসরকারি হাসপাতালে প্রচুর বেনিয়ম, অভিযোগ পেয়েই পদক্ষেপ শারদ্বতের
বারুইপুরে খুন বিজেপি কর্মী, নাম জড়াল দলেরই নেতার
পূর্বতন তৃণমূল সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ , নজরে রাজ্য ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের