নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - ফের শিরোনামে সন্দেশখালি। মৃত ভোটারদের নাম বাদ দেওয়ার প্রক্রিয়া চালাতে গিয়ে খুনের হুমকি ও বাড়িঘর ভাঙার ভয় দেখানো হল এক বিএলওকে। অভিযোগের তীরে স্থানীয় তৃণমূল নেতা জামিরুল ইসলাম মোল্লার বিরুদ্ধে। ঘটনায় আতঙ্কিত BLO।
রাজ্যজুড়ে চলছে SIR প্রক্রিয়া। আর এই আবহে একাধিক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে BLO দের। কোথাও বাড়তি কাজের চাপে অসুস্থ হয়ে পড়ছে BLO abar কোথাও আত্মহত্যার পথ বেছে নিচ্ছে বুথ লেভেল অফিসাররা। আর এবার সরাসরি খুনের হুমকির শিকার হতে হল BLO কে। সন্দেশখালি ১ নম্বর ব্লকের বয়ারমারী ১ নম্বর অঞ্চলের ৩ নম্বর বুথে বিএলওর দায়িত্বে ছিলেন দীপক মাহাতো। অভিযোগ, তিনি যখন মৃত ভোটারদের নাম বাদ দেওয়ার নিয়মিত কাজ শুরু করেন, তখনই ক্ষুব্ধ হয়ে ওঠেন স্থানীয় তৃণমূল নেতা ও অঞ্চল কমিটির সাধারণ সম্পাদক দাবি করা জামিরুল ইসলাম মোল্লা।
BLO দীপকের অভিযোগ, জামিরুল তাকে খুনের হুমকি দেন এবং বাড়িঘর ভেঙে দেওয়ার ভয় দেখান। শুধু তাই নয়, হুমকির একটি অডিও ক্লিপ ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। যেখানে স্পষ্টত শোনা যাচ্ছে তৃণমূল নেতার BLO কে হুমকি দেওয়ার কথা। হুমকির পর আতঙ্কে দীপক নির্বাচন কমিশনকে বিষয়টি জানান। কমিশনের পরামর্শে তিনি থানায় লিখিত অভিযোগ জমা করেন।
অভিযোগের ভিত্তিতে দ্রুত তদন্তে নামে পুলিশ। প্রাথমিক প্রমাণ মিলতেই গ্রেফতার করা হয় অভিযুক্ত তৃণমূল নেতা জামিরুল ইসলাম মোল্লাকে। পুলিশ সূত্রে জানা যায়, অভিযুক্ত জামিরুল জেলবন্দি তৃণমূল নেতা শেখ শাহজাহানের ঘনিষ্ঠ। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সম্পূর্ণ বিষয়টি যাচাই করে অভিযুক্তের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।
গাজোলের কসবা এলাকায় খাড়ির মধ্যে থেকে উদ্ধার নন্দ দাসের দেহ , মদ্যপ অবস্থায় পড়ে যাওয়ার সন্দেহ স্থানীয়দের
আগুনের ধোঁয়ায় অসুস্থ একাধিক
চাপড়ার হাঁটরায় খামারে ঢুকে নির্যাতনের অভিযোগ , ভেড়ার শরীরে আঘাতের চিহ্ন
আলু-পেঁয়াজ থেকে মাছ-মাংস, একাধিক বাজারে অভিযান
ইউপিআই লেনদেনের মাধ্যমে প্রায় দেড় লক্ষ টাকার হদিস
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরে প্রথমে বচসা পরে হাতাহাতি! ABVP-র অভিযোগ TMCP-র সদস্যদের বিরুদ্ধে
রক্ষাকালী আর দক্ষিণাকালীর টানে দূরদূরান্ত থেকে আসেন ভক্তরা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের