নিজস্ব প্রতিনিধি , আমেরিকা - সম্প্রতি বিশ্ব রাজনীতিতে সবচেয়ে বিতর্কিত ব্যক্তিত্ব ডোনাল্ড ট্রাম্প। ইরান নিয়ে বারংবার কিছু না কিছু বলেই চলেছেন মার্কিন প্রেসিডেন্ট। এবার AI দ্বারা নির্মিত একটি ছবিতে নিজেকে যীশু খ্রীষ্ট হিসেবে দেখালেন ট্রাম্প। ছবিটি ভীষণই বিতর্কের জন্ম দিয়েছে সোশ্যাল মিডিয়ায়।
ছবিতে ট্রাম্পকে একটি লম্বা আলখাল্লা পরা অবস্থায় বাইবেলের কাহিনীর মতো একটি অলৌকিক দৃশ্যে দেখা যায়। এমনকি তাকে একজন অসুস্থ ব্যক্তির ওপর হাত রাখতে দেখা যায়। দৃশ্যটি প্রতীকী উপাদানে সজ্জিত। যার মধ্যে পটভূমিতে থাকা আমেরিকান পতাকা, সামরিক বিমানসহ দেবদূতের মূর্তি রয়েছে। এই পোস্টটি করার আগেই ট্রাম্প ক্যাথলিক চার্চের পোপ চতুর্দশ লিওকে তুমুল আক্রমণ করেছেন। এরপরই ওই বিতর্কিত পোস্ট করায় বিতর্ক এখন তুঙ্গে।
পোপকে আক্রমণ করে ট্রাম্প বলেছিলেন , "অপরাধ দমনে পোপ লিও দুর্বল ও পররাষ্ট্রনীতির জন্য তিনি ভয়ঙ্কর।কোভিড চলাকালীন ক্যাথলিক চার্চ ও অন্যান্য সমস্ত খ্রিস্টান সংগঠনের যে ভয় ছিল সে কথা উল্লেখ করেন না। সে সময় গির্জার প্রার্থনা সভা আয়োজন করার জন্য, এমনকি বাইরে গিয়ে দশ বা বিশ ফুট দূরত্ব বজায় রাখার জন্যও যাজক, ধর্মযাজক সহ অন্যান্য সকলকে গ্রেফতার করা হয়।"
এরপর মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন , "আমি এমন পোপ চাই না যিনি মনে করেন ইরানের পারমাণবিক অস্ত্র থাকাটা ঠিক। আমি এমন পোপ চাই না যিনি মনে করেন আমেরিকার ভেনেজুয়েলা আক্রমণ একটি ভয়াবহ কাজ। আমি এমন পোপও চাই না যিনি মার্কিন প্রেসিডেন্টের সমালোচনা করেন, কারণ আমি ঠিক সেটাই করছি যার জন্য আমি বিপুল ভোটে নির্বাচিত হয়েছি।"
এরপর ট্রাম্প লিওকে কটাক্ষ করে বলেছেন , তার মধ্যে পোপ হওয়ার কোনো যোগ্যতাই ছিল না। মার্কিন প্রেসিডেন্ট বলেন , "আমি হোয়াইট হাউসে না থাকলে লিও কোনোভাবেই ভ্যাটিকানে থাকতে পারত না।পোপ হিসেবে লিওর উচিত নিজেকে শুধরে নেওয়া। সাধারণ জ্ঞান ব্যবহার করা, উগ্র বামপন্থীদের তোষামোদ করা বন্ধ করা।।একজন রাজনীতিবিদ না হয়ে একজন মহান পোপ হওয়ার দিকে মনোযোগ দেওয়া। এটি তার জন্যই ক্ষতিকারক। আরও গুরুত্বপূর্ণ বিষয় এটি ক্যাথলিক চার্চেরও ক্ষতি করছে।"
সঞ্চয়ের টাকা ভেসে যাওয়ায় অনিশ্চিত হয়েছিল চিকিৎসা, বিনামূল্যে কিডনি প্রতিস্থাপনের দায়িত্ব নিল হাসপাতাল
মক্কা প্রতিরক্ষা চুক্তিতে এখনও ডাকেনি বাংলাদেশকে, তবু যোগ দেওয়ার আগ্রহে জোর আলোচনা
মৃতদেহ শনাক্তকরণে সমস্যা, মর্গে জায়গা নেই, বাড়ছে নিখোঁজদের পরিবারের উদ্বেগ
কলোরাডো নদীতে আচমকা জলস্ফীতি, ভেসে গেল পাথর-লোহার কাঠামো, ভাঙল ফুটব্রিজ
বিপর্যস্ত রাস্তায় একা দুই শিশু, সোশাল মিডিয়ায় ভিডিয়ো দেখে চোখে জল নেটিজেনদের
হিমবাহ ভেঙে নদীতে নেমেছিল জল, সঙ্গে মিশেছিল মাটি-পাথর, কী ভাবে তৈরি হল ভয়াবহ স্রোত, মিলল উত্তর
হড়পা বানে নিশ্চিহ্ন গ্রাম, স্বজন হারিয়ে বেঁচে ফেরার যন্ত্রণার কথা জানালেন তিনি
জুলিই আজ বিশ্বজুড়ে পরিচিত এক সফল চিত্রশিল্পী আর জনপ্রিয় মোটিভেশনাল স্পিকার হিসেবে
মৃত্যু ৬২৬, নিখোঁজ বহু! ফের হড়পা বানের আশঙ্কায় হাই অ্যালার্ট নেপালে
মৃতদেহের গয়না চুরির অভিযোগেও গ্রেফতার, উদ্ধার বিপুল নগদ টাকা
আমেরিকার সঙ্গে চুক্তিতে আশাবাদী কারাকাস, অর্থনীতি ঘুরে দাঁড়ানোর আশা রডরিগেজের
হড়পা বানের ধাক্কা সামলে ওঠার আগেই নতুন বিপদের ভ্রুকুটি, ফুঁসছে ভোটেকোশী-ত্রিশূলী
নেপালে নিখোঁজ ভারতীয়দের নিয়ে বাড়ছে উদ্বেগ! উদ্ধারে তৎপর দিল্লি, দেশে ফিরলেন অনেকে
ইতালির সংসার ছেড়ে প্রেমিকের ঘরে! ৪ সন্তানের মাকে ঘিরে চাঞ্চল্য
হড়পা বানে বিধ্বস্ত নেপালের সিদ্ধান্ত ঘিরে প্রশ্ন, তিব্বত সীমান্তে কি কূটনৈতিক চাপ?
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের