নিজস্ব প্রতিনিধি, গাজা - গাজায় শান্তি ফেরানোর উদ্দেশ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ২০ দফা প্রস্তাবে রাজি হয়েছিল হামাস ও ইজরায়েল। এরপরও গাজায় বোমা হামলা চালাল ইজরায়েলি সেনা। এর জেরে মৃত্যু হয়েছে কমপক্ষে ৭ জনের। মৃতদের মধ্যে ৪ জন গাজার বাসিন্দা ও ৩ জন গাজা ভূখণ্ডের দক্ষিণ দিকের খান ইউনিস শহরের বাসিন্দা। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।
উল্লেখ্য, হামাস বিবৃতি দিয়ে জানিয়েছে, ‘‘গাজা স্ট্রিপে আমাদের লোকজনের ওপর অত্যাচার, আগ্রাসন থামাতে বৃহত্তর স্বার্থে হামাস নেতৃত্ব ট্রাম্পের পরিকল্পনা নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করেছেন এবং তার ভিত্তিতে এই বিবৃতি জারি করা হচ্ছে। গাজ়ায় যুদ্ধ থামাতে মুসলিম এবং আরবীয় দেশগুলির প্রচেষ্টা, ট্রাম্পের প্রচেষ্টার প্রশংসা করছে হামাস।”
বিবৃতিতে আরও জানানো হয়েছে, “ট্রাম্পের প্রস্তাব অনুযায়ী হামাস বন্দিদের (জীবিত এবং লাশ) মুক্তি দেওয়ার প্রস্তাবে রাজি। এর জন্য কিছু শর্ত প্রয়োগ করা অবশ্যম্ভাবী। এই প্রেক্ষিতে হামাস সমঝোতার শর্তাবলি এবং গোটা প্রক্রিয়া নিয়ে বিশদে কথা বলতে আলোচনার টেবিলে যেতে চায়। প্যালেস্টাইনি কোনও গোষ্ঠীর হাতে গাজ়ার প্রশাসনিক দায়িত্ব তুলে দিতে চায় হামাস।’’
এরপরই ইজরায়েলকে নির্দেশ দিয়ে মার্কিন প্রেসিডেন্ট লিখেছেন, ‘‘এই মাত্র হামাস যে বিবৃতি জারি করল, তার ভিত্তিতে মনে হচ্ছে ওরা দীর্ঘস্থায়ী শান্তিস্থাপনে রাজি। গাজায় বোমা হামলা অবিলম্বে বন্ধ করতে হবে ইজ়রায়েলকে। যাতে আমরা বন্দিদের নিরাপদে এবং দ্রুত বার করে আনতে পারি। এ নিয়ে ইতিমধ্যে আলোচনা শুরু হয়েছে। এটা শুধু গাজার বিষয় নয়, এটা পশ্চিম এশিয়ায় বহুকাঙ্ক্ষিত শান্তির বিষয়।’’
ল্যান্ডফিলের পাশে ঝুপড়িতে থাকা বহু মানুষ চাপা পড়েন
বিদেশযাত্রা থেকে ব্যক্তিজীবন, চিনে সরকারি কর্মীদের উপর কড়া নজরদারির অভিযোগ
নোশকিতে ব্যবসায়ী হত্যায় অজ্ঞাত দুষ্কৃতীদের বিরুদ্ধে মামলা, বাড়ছে ক্ষোভ
আয়ারল্যান্ডে ৪৪০ একরের এস্টেট-সহ গথিক দুর্গ কিনলেন মেটা কর্তা, নিয়মিত থাকবেন না সেখানে
ন্যেপির নিয়ম ভেঙে সমুদ্র সৈকতে বেরিয়ে ভিডিও পোস্ট, অশ্লীল মন্তব্যে ক্ষোভ
প্রথম বিস্ফোরণের পর ফের ড্রোন হামলার অভিযোগ, ধ্বংসস্তূপে নিখোঁজ ৯
দুর্গম এলাকায় দুর্ঘটনা, বিমানে থাকা সকলের খোঁজে তল্লাশি
গাল্ফ অব এডেন ও সোমালিয়া উপকূলে পর পর হামলা, নাবিকদের অবস্থান এখনও অস্পষ্ট
৪৮ ঘণ্টার নির্দেশের পর ইসলামাবাদের হাসপাতালে প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর চিকিৎসা
ফোর্ড, লিঙ্কন থেকে জর্জ ওয়াশিংটন, একের পর এক যুদ্ধজাহাজে শৌচাগার নিয়ে চরম দুর্ভোগ নৌসেনাদের
অনুকূল পরিবেশ তৈরি না হলে ব্রিকসের আগে দিল্লি সফরের সম্ভাবনা ক্ষীণ ঢাকার
শুধু ভারতীয়-মার্কিন পাসপোর্টধারীদের থাকার অনুমতি, কূটনৈতিক হস্তক্ষেপের দাবি কাইসারের
২০২৮-এর আগে ভোট সংস্কারে বড় উদ্যোগ, জ্ঞানেশ কুমারের সঙ্গে কথোপকথনের পর নয়া পরিকল্পনা
তার এই মানবিক উদ্যোগ সমাজব্যবস্থায় এক গভীর ও ইতিবাচক বার্তা পৌঁছে দিয়েছে
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের