নিজস্ব প্রতিনিধি , ঢাকা - বাংলাদেশে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র সমাবেশ চলাকালীন বিস্ফোরণের ঘটনা ঘটল। এতে অন্তত ৪ জন আহত হন। ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক বিতর্কও শুরু হয়েছে। হামলার পিছনে প্রশাসনের মদতের অভিযোগ তুলেছে দলটি। ঘটনার পর গভীর রাত পর্যন্ত চলে বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি।
সোমবার 'জুলাই পদযাত্রা' কর্মসূচির আয়োজন করেছিল এনসিপি। ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনের বর্ষপূর্তি উপলক্ষ্যে এই কর্মসূচি নেওয়া হয়। মিছিল শেষে ঢাকার সাভার এলাকায় একটি জনসভার আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন দলের প্রথম সারির নেতারা। অভিযোগ, সভা চলাকালীন আচমকাই মঞ্চের সামনের দিকে ভিড়ের মধ্যে বিস্ফোরণ ঘটে। ঘটনায় অন্তত ৪ জন কর্মী-সমর্থক জখম হন। তাঁদের দ্রুত উদ্ধার করা হয়। পরে হাসপাতালে পাঠানো হয় চিকিৎসার জন্য।
ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। হামলার প্রতিবাদে সাভার থানার সামনে বিক্ষোভ দেখান এনসিপি সমর্থকেরা। শুধু সাভার নয়, ঢাকার অন্য এলাকাতেও প্রতিবাদ মিছিল করা হয়। দলের দাবি, ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার করতে হবে। পাশাপাশি নিরপেক্ষ তদন্তেরও দাবি জানানো হয়েছে। হামলার পিছনে প্রশাসনের মদতের অভিযোগও তুলেছে দলটি।
এনসিপি-র আহ্বায়ক নাহিদ ইসলাম দাবি করেন, সভা শুরুর আগে অনুষ্ঠানস্থলের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছিল। তাঁর অভিযোগ, কর্মসূচিতে মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ঠেকানোর উদ্দেশ্যেই পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে। সমাজমাধ্যমে তিনি লেখেন, এ ধরনের আক্রমণ করে আন্দোলন থামানো যাবে না। জুলাইয়ের আন্দোলনের চেতনা আরও শক্তিশালীভাবেই এগিয়ে যাবে।
নাহিদ ইসলাম আরও বলেন, 'আজকের ককটেল বা বোমা বিস্ফোরণের ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন রয়েছে। ভয় দেখিয়ে বা হামলা চালিয়ে আমাদের কর্মসূচি বন্ধ করা যাবে না। এই ঘটনার পরও জুলাই পদযাত্রা থামবে না। নির্ধারিত সূচি অনুযায়ী কর্মসূচি চলবে। মঙ্গলবার টাঙ্গাইলের সখীপুরে পরবর্তী পদযাত্রার আয়োজন রয়েছে। সেখানে আমি উপস্থিত থাকব'।
কলোরাডো নদীতে আচমকা জলস্ফীতি, ভেসে গেল পাথর-লোহার কাঠামো, ভাঙল ফুটব্রিজ
বিপর্যস্ত রাস্তায় একা দুই শিশু, সোশাল মিডিয়ায় ভিডিয়ো দেখে চোখে জল নেটিজেনদের
হিমবাহ ভেঙে নদীতে নেমেছিল জল, সঙ্গে মিশেছিল মাটি-পাথর, কী ভাবে তৈরি হল ভয়াবহ স্রোত, মিলল উত্তর
হড়পা বানে নিশ্চিহ্ন গ্রাম, স্বজন হারিয়ে বেঁচে ফেরার যন্ত্রণার কথা জানালেন তিনি
জুলিই আজ বিশ্বজুড়ে পরিচিত এক সফল চিত্রশিল্পী আর জনপ্রিয় মোটিভেশনাল স্পিকার হিসেবে
মৃত্যু ৬২৬, নিখোঁজ বহু! ফের হড়পা বানের আশঙ্কায় হাই অ্যালার্ট নেপালে
মৃতদেহের গয়না চুরির অভিযোগেও গ্রেফতার, উদ্ধার বিপুল নগদ টাকা
আমেরিকার সঙ্গে চুক্তিতে আশাবাদী কারাকাস, অর্থনীতি ঘুরে দাঁড়ানোর আশা রডরিগেজের
হড়পা বানের ধাক্কা সামলে ওঠার আগেই নতুন বিপদের ভ্রুকুটি, ফুঁসছে ভোটেকোশী-ত্রিশূলী
নেপালে নিখোঁজ ভারতীয়দের নিয়ে বাড়ছে উদ্বেগ! উদ্ধারে তৎপর দিল্লি, দেশে ফিরলেন অনেকে
ইতালির সংসার ছেড়ে প্রেমিকের ঘরে! ৪ সন্তানের মাকে ঘিরে চাঞ্চল্য
হড়পা বানে বিধ্বস্ত নেপালের সিদ্ধান্ত ঘিরে প্রশ্ন, তিব্বত সীমান্তে কি কূটনৈতিক চাপ?
বিপদসীমার উপরে জলস্তর, সরোবর ফেটে গেলে ফের প্লাবিত হতে পারে বিপর্যস্ত এলাকা
নেপাল বিপর্যয়ে দায় এড়াল চিন! নেপালের অভিযোগ খারিজ, কাঠমান্ডু-বেজিং সম্পর্কে চিড়ের আশঙ্কা
রাস্তা-সেতু ধ্বংস, কাদার স্তূপে থমকে উদ্ধারকাজ, বাড়ছে উদ্বেগ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের