নিজস্ব প্রতিনিধি , কাঠমান্ডু - নেপালের হড়পা বানে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। মৃতের সংখ্যা বেড়ে ৪৬৯-এ পৌঁছেছে। নিখোঁজ বহু মানুষ। তাঁদের মধ্যে প্রায় ৩০০ জন ভারতীয় নাগরিক রয়েছেন। পরিস্থিতি প্রতিকূল হওয়ায় উদ্ধারকাজেও একের পর এক বাধা তৈরি হচ্ছে।
বুধবার সকাল থেকেই রসুয়া জেলায় আচমকা বাড়তে শুরু করে ভোটেকোশী নদীর জল। কাঠমান্ডু থেকে প্রায় ১২৫ কিলোমিটার দূরের এই জেলা চিন সীমান্তের কাছে। সেখানেই ভয়াবহ হড়পা বান নামে। এই বিপর্যয়ের সূত্রপাত চিনের তিব্বতে। তিব্বত থেকে বন্যার জল নেমে রসুয়ায় ঢোকে। জল ও কাদার স্রোতে একের পর এক গ্রাম ভেসে যায়। মধ্য নেপালের বিস্তীর্ণ এলাকা কাদামাটির নীচে চাপা পড়েছে। বহু রাস্তা-সহ সেতুও ধ্বংস হয়েছে। বিভিন্ন জায়গায় জমে রয়েছে কাদামাটির বিশাল স্তূপ। ফলে দুর্গত এলাকায় পৌঁছনো ও নিখোঁজদের খোঁজা কঠিন হয়ে পড়েছে।
নেপাল পুলিশের তরফে জানানো হয়েছে, প্রতিকূলতার মধ্যেও উদ্ধারকাজ চলছে। এখনও পর্যন্ত ৫০ জন বিদেশি-সহ মোট ৭৯৬ জনকে উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে কোনও ভারতীয় রয়েছেন কি না, তা স্পষ্ট নয়। নেপাল ও তিব্বত মিলিয়ে প্রায় দেড় হাজার মানুষের এখনও কোনও খোঁজ নেই। নিখোঁজদের তালিকায় রয়েছেন নেপাল সেনার ৪৪ জন সদস্য। পুলিশের ২৮ জন, সশস্ত্র পুলিশের ১৩ জনও নিখোঁজ।
জলবিদ্যুৎ প্রকল্প-সহ বিভিন্ন ক্ষেত্রে কাজ করা আরও ১৬০ জনের সন্ধান মিলছে না। ফলে উদ্ধারকাজ যত দেরি হচ্ছে, ততই বাড়ছে উদ্বেগ। এই বিপর্যয়ে স্থানীয়দের পাশাপাশি বড় সংখ্যায় ভারতীয়রাও আটকে পড়েছেন। বৃহস্পতিবার ভারতের বিদেশমন্ত্রকের তরফে জানানো হয়েছে, এখনও পর্যন্ত ২৮৮ জন ভারতীয় নিখোঁজ। দেশের বিভিন্ন প্রান্ত থেকে একাধিক ট্রাভেল এজেন্সির মাধ্যমে তাঁরা নেপালে গিয়েছিলেন। তাঁদের অনেকেই মানস সরোবর দর্শনে গিয়েছিলেন বলে জানা গেছে।
আটকে পড়া ভারতীয়দের দেশে ফেরাতে দিল্লি উদ্যোগ নিয়েছে। পরিস্থিতির উপর নজর রাখতে ২৪ ঘণ্টার কন্ট্রোলরুম চালু করেছে বিদেশমন্ত্রক। সাহায্যের জন্য তিনটি হেল্পলাইন নম্বরও দেওয়া হয়েছে। তবে যোগাযোগ ব্যবস্থা ও পরিকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ায় নিখোঁজদের সঠিক অবস্থান জানতে সমস্যা হচ্ছে। উদ্ধার অভিযান জোরদার করা হলেও প্রতিকূল পরিস্থিতির কারণে বারবার তা ব্যাহত হচ্ছে। ফলে মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।
তুষারধসে নদীপথ আটকে বিপর্যয়, জলবায়ু পরিবর্তনেও বাড়ছে হিমালয়ের ঝুঁকি
তিব্বত থেকে জলের তোড়ে বিপর্যয়, বিহার-উত্তরপ্রদেশ সীমান্তেও সতর্কতা
ইক্রামুলকে নিয়ে হাসিনাপুত্রের অভিযোগ, বাংলাদেশে জঙ্গি নেটওয়ার্ক নিয়ে উদ্বেগ
ল্যান্ডফিলের পাশে ঝুপড়িতে থাকা বহু মানুষ চাপা পড়েন
বিদেশযাত্রা থেকে ব্যক্তিজীবন, চিনে সরকারি কর্মীদের উপর কড়া নজরদারির অভিযোগ
নোশকিতে ব্যবসায়ী হত্যায় অজ্ঞাত দুষ্কৃতীদের বিরুদ্ধে মামলা, বাড়ছে ক্ষোভ
আয়ারল্যান্ডে ৪৪০ একরের এস্টেট-সহ গথিক দুর্গ কিনলেন মেটা কর্তা, নিয়মিত থাকবেন না সেখানে
ন্যেপির নিয়ম ভেঙে সমুদ্র সৈকতে বেরিয়ে ভিডিও পোস্ট, অশ্লীল মন্তব্যে ক্ষোভ
প্রথম বিস্ফোরণের পর ফের ড্রোন হামলার অভিযোগ, ধ্বংসস্তূপে নিখোঁজ ৯
দুর্গম এলাকায় দুর্ঘটনা, বিমানে থাকা সকলের খোঁজে তল্লাশি
গাল্ফ অব এডেন ও সোমালিয়া উপকূলে পর পর হামলা, নাবিকদের অবস্থান এখনও অস্পষ্ট
৪৮ ঘণ্টার নির্দেশের পর ইসলামাবাদের হাসপাতালে প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর চিকিৎসা
ফোর্ড, লিঙ্কন থেকে জর্জ ওয়াশিংটন, একের পর এক যুদ্ধজাহাজে শৌচাগার নিয়ে চরম দুর্ভোগ নৌসেনাদের
অনুকূল পরিবেশ তৈরি না হলে ব্রিকসের আগে দিল্লি সফরের সম্ভাবনা ক্ষীণ ঢাকার
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের