নিজস্ব প্রতিনিধি , দার্জিলিং - স্কুটার তল্লাশি করে উদ্ধার হলো বিপুল পরিমাণ টাকা। সিগন্যাল ভাঙার অপরাধে এক স্কুটার চালককে থামায় ট্রাফিক পুলিশ আর ঠিক সেই মুহূর্তেই ফাঁস হয় চাঞ্চল্যকর তথ্য। স্কুটার চালককের ব্যাগ থেকে পাওয়া যায় লক্ষ লক্ষ টাকা। ইতিমধ্যে শিলিগুড়ি থানার পুলিশ পুরো বিষয়ের তদন্ত শুরু করেছে।
পুলিশ সূত্রের খবর , বুধবার রাতে হাসমি চক সংলগ্ন এলাকায় উত্তরপ্রদেশের বাসিন্দা মহম্মদ ওয়াসিম নামের এক ব্যক্তিকে সিগন্যাল না মানায় স্কুটার সহ আটক করে ট্রাফিক পুলিশ। শিলিগুড়িতে ওই যুবক দীর্ঘদিন ধরে একটি স্কুটার ভাড়া নিয়ে ঘুরছিল বলেই দাবি পুলিশের। পরবর্তীতে ওই স্কুটার তল্লাশি চালালে সেখান থেকে বিপুল পরিমাণ টাকা পায় ট্রাফিক পুলিশ। তারপর তা শিলিগুড়ি থানার পুলিশকে জানানো হয়। পুলিশ ঘটনাস্থলে এসে ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করলে জানা যায়, তার ব্যাগে প্রায় ৩০ লক্ষ টাকা রয়েছে। এমনকি টাকা গোনার জন্য মেশিন নিয়ে আসা হয়। কি করে এতো টাকা এল ওই যুবকের কাছে সেই বিষয়টি খঁতিয়ে দেখছে পুলিশ।
শিলিগুড়ি থানার এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, "সিগন্যাল না মানায় এখানের ট্রাফিক পুলিশ ব্যক্তিটিকে আটক করে। তারপর তিনি শিলিগুড়ি থানায় খবর দেয়। তার কাছে যে টাকা পাওয়া গেছে তার পরিমাণটা অনেক। সে শিলিগুড়ি থেকে একটি স্কুটার ভাড়া নিয়েছিল। সেই স্কুটার কার থেকে নিয়েছিল তাও জানা যায়নি এখনো। পুরো বিষয়টি আমরা তদন্তও করছে।"
অভিভাবকের বিরুদ্ধে শিক্ষককে বেল্ট দিয়ে মারধরের অভিযোগ
জীবন বাজি রেখে কিশোর-যুবকদের দুঃসাহসিক কাণ্ড , লঞ্চ থেকে ঝাঁপ দিতে গিয়ে তলিয়ে যাচ্ছিলেন ২ জন
দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বেআইনি গাঁজা-মদ বিক্রি ও পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপি বিধায়ক
হামলার পিছনে বিজেপি কর্মীদের থাকার অভিযোগ আক্রান্তদের
কাঁচামালের খরচ বৃদ্ধির সঙ্গে দক্ষ কর্মীদের ভিনরাজ্যে পাড়ি
সন্তানকে হারিয়েও অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের
বেসরকারি হাসপাতালে প্রচুর বেনিয়ম, অভিযোগ পেয়েই পদক্ষেপ শারদ্বতের
বারুইপুরে খুন বিজেপি কর্মী, নাম জড়াল দলেরই নেতার
পূর্বতন তৃণমূল সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ , নজরে রাজ্য ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের