নিজস্ব প্রতিনিধি , পূর্ব বর্ধমান - SIR কাজের অতিরিক্ত চাপ এবার বড়সড় প্রভাব ফেলল কাটোয়ার। রবিবার প্যানিক অ্যাটাকে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়লেন ১৪৭ নম্বর বুথের BLO শুকদেব দাস। SIR আবহে রাজ্যজুড়ে একের পর এক BLO দের অসুস্থ হওয়া ও আত্মহত্যার ঘটনা রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য ফেলেছে।
গত কয়েকদিন ধরেই SIR কাজের টার্গেট পূরণের জন্য প্রবল চাপের মধ্যে ছিলেন শুকদেব দাস। ১৪৭ নম্বর বুথের BLO র দায়িত্বে ছিলেন তিনি। নিজের এলাকায় ভোটার তালিকা সংশোধনের ফর্ম বিলি করার পর রবিবার সকালে ফর্ম সংগ্রহ করতে বেরোনোর সময় আচমকাই অসুস্থ হয়ে পড়েন তিনি। পরিবারের দাবি, দীর্ঘদিন ধরে মানসিক চাপ জমতে জমতেই এই পরিস্থিতি তৈরি হয়। তড়িঘড়ি তাকে কাটোয়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকরা জানান, শুকদেবের রক্তচাপ স্বাভাবিক, ইসিজি রিপোর্টেও কোনও অস্বাভাবিকতা নেই। তবে মানসিক চাপে প্যানিক অ্যাটাকে আক্রান্ত হয়েছেন। তবে বর্তমানে তিনি হাসপাতালে পর্যবেক্ষণে রয়েছেন। পরিবারের দাবি, টানা কয়েকদিন ধরে ঠিক মতন ঘুমোতে পারছিলেন না। সময়মতো বিশ্রামও হচ্ছিল না। টার্গেট পূরণের চাপের জেরে মানসিক অবস্থার অবনতি হচ্ছিল।
কি বার্তা দেন সেদিকেই নজর
সৌজন্যের এই ছবি ঘিরে শুরু হয়েছে বিতর্ক
কাজের টোপে ডেকে যুবতীর শ্লীলতাহানির অভিযোগ, অভিযুক্ত গ্রেফতার
দেশজুড়ে সাইবার প্রতারণার জাল, বর্ধমানে পুলিশের হাতে ধৃত ৪! সামনে এল ২৮ অ্যাকাউন্ট
বিনা পরিশ্রমে সেই অর্থ গ্রহণ না করে গ্রামের উন্নয়নে নেমে পড়েছেন
স্বামী ও জাকে গ্রেফতার করেছে ইংরেজবাজার থানার পুলিশ
পেন্সিলে লেখা বার্তা ঘিরে বাড়ছে রহস্য
রাখিপূর্ণিমায় মহাদেবের মাথায় জল ঢালতে নদী থেকে জল নিয়ে শুরু পদযাত্রা
মিড ডে মিলের ভুয়ো হিসাব জমা দেওয়া হচ্ছে বলে অভিযোগ
রাস্তার এমন হাল দেখে এবার প্রশ্ন তুলছেন স্থানীয় বাসিন্দারা
কোনওভাবেই তার সঙ্গে যোগাযোগ করতে পারছেন না পরিবারের সদস্যরা
দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা
সন্তানদের খুঁজে না পেয়ে দুশ্চিন্তায় ছিলেন পরিবারের সদস্যরা
ইঞ্জিন বিকল হয়ে সমুদ্রে দিকভ্রান্ত হয়ে ভাসছিল ট্রলার
২ সন্দেহভাজন মানবপাচারকারী আটক
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের