নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - SIR প্রক্রিয়া শেষ হলেও চূড়ান্ত ভোটার তালিকা ঘিরে বিতর্ক যেন পিছু ছাড়ছে না। প্রথমের পর এবার দ্বিতীয় সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ ঘিরে উত্তেজনা ছড়াল হাসনাবাদে। একাধিক গ্রামে শতাধিক মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়ার অভিযোগ উঠতেই রাস্তায় নেমে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়।
শুক্রবার মধ্যরাতে প্রকাশিত হয় দ্বিতীয় দফা সাপ্লিমেন্টারি তালিকা। আর এই তালিকা সামনে আসতেই বিতর্ক তুঙ্গে। অভিযোগ, বসিরহাট উত্তর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত মাখালগাছা এলাকার মাত্র দুটি বুথ থেকেই প্রায় ৬৫০ জন ভোটারের নাম বাদ পড়েছে। হাবাসপুর দক্ষিণপাড়া, উত্তরপাড়া ও হরিকাটি সহ একাধিক গ্রামে এই ঘটনা সামনে আসতেই ক্ষোভে ফেটে পড়েন বাসিন্দারা।
শনিবার বিক্ষোভ শুরু হয় এলাকায়। ক্ষুব্ধ গ্রামবাসীরা মালঞ্চ-টাকি রোডে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন। পরে হাবাসপুর ব্রিজের সামনে কয়েকশো মানুষ জড়ো হয়ে অবস্থান বিক্ষোভে সামিল হন। হাসনাবাদ রোড অবরোধ করে আন্দোলন শুরু করেন স্থানীয় বাসিন্দারা। এর জেরে দীর্ঘক্ষণ যান চলাচল বন্ধ হয়ে পড়ে। যার জেরে ভোগান্তির শিকার হতে হয় সাধারণ মানুষকে।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় হাসনাবাদ থানার পুলিশ। ওমর আলী মোল্লার নেতৃত্বে পুলিশ প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে এবং বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে। বিক্ষোভকারীদের অভিযোগ, যত দ্রুত সম্ভব তাদের নাম নতুন করে ভোটার তালিকায় তুলতে হবে। নির্বাচন কমিশন খামখেয়ালি কাজ করছে। ইচ্ছাকৃত ভাবে সমস্ত বৈধ ভোটারদের নাম কাটা হয়েছে। যাদের নাম কাটা হয়েছে তারা অত্যন্ত গরিব। নিত্য লড়াই করে বেঁচে আছেন তারা।
বাপি প্রামাণিক খুনে বিজেপি পঞ্চায়েত সদস্য সহ গ্রেফতার ৪
চোলাই পাচার রুখতে রাস্তায় নেমে পড়লেন প্রায় ৩০ জন মহিলা
বাবা - মায়ের বিরুদ্ধে মারধরের অভিযোগ ছাত্রীর
দুর্ঘটনায় জখম হয়েছে আরও ১ জন
চিন্তায় দিন কাটাচ্ছে পরিবার
চড়া দামে পেঁয়াজ-চিনি! গাজোলের বাজারে আচমকা প্রশাসনিক অভিযান
একসঙ্গে ছয় সন্তান! শান্তিপুরের সরকারি হাসপাতালে বিরল ঘটনা
এক ব্যাগে ১৩৩ ফোন! বাংলাদেশে পাচারের আগেই পুলিশের জালে যুবক
রাজধানী এক্সপ্রেসে তল্লাশি চালিয়ে দুই ব্যাগ থেকে ৪২ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার তিন
বেসরকারি স্কুলের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে দেওয়ালে ধাক্কা চারচাকা গাড়ির
ব্যারাকপুর মেট্রো নিয়ে ক্যাবিনেটে প্রস্তাব যাওয়ার দাবি
নাবালক ছেলে খালে মাছ ধরতে গিয়ে খুলিটি পেয়েছিল বলে দাবি দোকানদারের
নিখোঁজ বাংলার ৩৬ পর্যটক
যোগযোগ না হওয়ায় উদ্বেগ ক্রমশ বাড়ছে
গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি ছিলেন শেখর চৌধুরী
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের