নিজস্ব প্রতিনিধি , কলকাতা - SIR ঘিরে বাংলাজুড়ে আতঙ্কের আবহ এখনও কাটেনি। তার মধ্যেই শুরু হয়েছে শুনানি পর্ব, যেখানে প্রবীণ নাগরিক ও প্রতিবন্ধীদের ডেকে পাঠানো হচ্ছে। এই অভিযোগে ফের নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরব তৃণমূল কংগ্রেস। কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে সোমবার কলকাতার মুখ্য নির্বাচন কমিশনের দফতরে প্রতিনিধি দল পাঠাল শাসকদল।
SIR প্রক্রিয়াকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজ্যজুড়ে উদ্বেগ ও ক্ষোভ তৈরি হয়েছে। বিশেষ করে দীর্ঘদিনের ভোটার হওয়া সত্ত্বেও বহু প্রবীণ নাগরিককে শুনানিতে হাজিরার নোটিশ পাঠানোয় কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে তৃণমূল। এই ইস্যুতে আগেই কমিশনকে একহাত নিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
সোমবার তৃণমূলের পাঁচ সদস্যের প্রতিনিধি দল কলকাতার সিইও দফতরে যান। প্রতিনিধি দলে ছিলেন ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক, মন্ত্রী শশী পাঁজা, পুলক রায় ও বিরবাহা হাঁসদার। দীর্ঘক্ষণ মুখ্য নির্বাচন আধিকারিকের সঙ্গে বৈঠক করেন তারা। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পার্থ ভৌমিক অভিযোগ করেন, ' শুনানিতে প্রবীণ নাগরিক ও প্রতিবন্ধীদের ডেকে কষ্টের মধ্যে ফেলা হচ্ছে। তাদের শারীরিক অবস্থার কথা কমিশন একেবারেই বিবেচনা করছে না।'
এই পরিস্থিতিতে প্রবীণদের জন্য বাড়িতে গিয়ে শুনানির ব্যবস্থা করার দাবি জানানো হয় তৃণমূলের তরফে। পাশাপাশি, SIR সংক্রান্ত শুনানিতে বিএলএদের উপস্থিতি বাধ্যতামূলক করার দাবিও তোলা হয়। পার্থ ভৌমিক প্রশ্ন তোলেন, 'বাড়ি বাড়ি এনুমারেশনের সময় সব রাজনৈতিক দলের বিএলএদের অনুমতি ছিল। তাহলে শুনানিতে কেন বিএলএরা থাকতে পারবেন না?'
এছাড়াও, বাইরে থাকা ছাত্রছাত্রী ও পরিযায়ী শ্রমিকদের কথা মাথায় রেখে ভার্চুয়াল হিয়ারিং চালুর দাবি জানানো হয়েছে। সেই সঙ্গে প্রথম দিনে কেউ হাজিরা দিতে না পারলে দ্বিতীয় সুযোগ দেওয়ার বিষয়েও জোর দেওয়া হয় তৃণমূলের পক্ষ থেকে।
মদ্যপ চালকদের ধরতে আরও নির্ভুল পরীক্ষা চাই পুলিশের
মঙ্গলবার হাজিরার নির্দেশ দেওয়ার হয়েছে অভিষেকের
৩১ মে ২০২৭ পর্যন্ত চাকরি বহাল থাকার নির্দেশ দেওয়া হয়েছে
পুজোর আনন্দ সবার চোখে পৌঁছে দিতে অভিনব উদ্যোগ
দফায় দফায় বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া
হাজিরার বদলে সময় চাইলেন ডেরেক ও’ব্রায়েন
দমকলের অভিযোগে শিয়ালদহে রেল-দমকল চাপানউতোর
স্বামী-শাশুড়ির সঙ্গে গ্রেফতার তিনজন
ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের তিনটি ইঞ্জিন
অভিযোগ শুনে দ্রুত নিষ্পত্তির নির্দেশ নবান্নের
মুখে ফেস পাউডার মেখে টিভিতে অনুষ্ঠান করা আর রাজনীতি করা এক নয়! রচনা বন্দ্যোপাধ্যায়কে নিশানা দীপ্সিতার
কলকাতার রাজপথে সাইকেল নিয়ে একাধিক সংগঠনের সদস্যরা
জেতার ক্ষমতাই প্রার্থী বাছাইয়ের মাপকাঠি বিজেপির
যাদবপুরে সাদা রঙে মুছে দেওয়া হল বিতর্কিত লেখা
২০২৬-এর পুজোয় থাকছে অভিনব চমক
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের