নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা - SIR হেয়ারিংকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়াল বাসন্তীতে। হয়রানির অভিযোগ তুলে হাইওয়ের উপর টায়ার জ্বালিয়ে পথ অবরোধে নামলেন স্থানীয় বাসিন্দারা। এর জেরে দীর্ঘক্ষণ স্তব্ধ হয়ে যায় যান চলাচল, ভোগান্তিতে পড়েন নিত্যযাত্রীরা।
SIR শুনানিতে হয়রানির অভিযোগ তুলে রাজ্যের একাধিক জায়গায় বিক্ষোভে সরব হয়েছে সাধারণ মানুষ। সোমবার সকাল থেকেই SIR ইস্যুকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়াল বাসন্তী হাইওয়েতে। SIR শুনানিতে টায়ার জ্বালিয়ে বিক্ষোভে শামিল হন সাধারণ মানুষ। বিক্ষোভকারীদের অভিযোগ, SIR এর নামে একতরফাভাবে তাদের হয়রানি করা হচ্ছে। যে এলাকায় অবরোধ চলছে, সেখানে অধিকাংশ বাসিন্দাই সংখ্যালঘু সম্প্রদায়ের।
বিক্ষোভকারীদের আরও অভিযোগ, একাধিক বৈধ নথি ও তথ্য জমা দেওয়া সত্ত্বেও বারবার শুনানির নোটিশ পাঠানো হচ্ছে। স্থানীয়দের বিক্ষোভে কার্যত উত্তপ্ত হয়ে উঠে এলাকা। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে অবরোধ তোলার চেষ্টা করে। কিন্তু স্থানীয়রা তাদের অবস্থানে অনড়।
বোলপুর-ইলামবাজার রাস্তায় মহিদাপুরে পুলিশের অভিযান
ঘটনার নেপথ্যে কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ
অল্পের জন্য বড় বিপদ এড়াল স্কুলপড়ুয়ারা
প্লাস্টিকে মোড়া খাসি-মুরগির মাংস বাজেয়াপ্ত, একাধিক রেস্তোরাঁয় লাইসেন্স থেকে খাবার সংরক্ষণ—ধরা পড়ল নানা অনিয়ম
মৃতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হয়েছে
ঘটনাকে ঘিরে চাঞ্চল্য পাণ্ডবেশ্বর এলাকায়, তদন্তে পুলিশ
যদিও অভিযোগ অস্বীকার করেছেন বিজেপি নেতা
ট্যাক্সিতে করে শিশুকে নিয়ে পালানোর অভিযোগ
১ সেপ্টেম্বর থেকে নতুন নিয়ম
হনুমান জুটির আপ্যায়নে সরগরম ভাণ্ডারহাটি বাজার
বিশেষভাবে সক্ষম মহিলাকে ভয় দেখিয়ে বাড়ি থেকে নিয়ে যাওয়ার অভিযোগ
একইসঙ্গে সঞ্জীব মুখোপাধ্যায়কেও জামিন দিল আদালত
স্টেশন চত্বর নিয়েও বড় পরিকল্পনা
নাবালিকা নির্যাতনের প্রতিবাদে এঠেলা মোড়ে পথ অবরোধ, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ স্থানীয়দের
সোনার কাজের ওজন-টাকা নিয়ে বচসা, থানার ‘লোক’ পরিচয়ে দোকানে ঢুকে ব্যবসায়ীকে চড়! মহিলা কর্মীরাও আক্রান্ত
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের