নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - বাদুড়িয়ায় শিউরে ওঠার মতো খুনের ঘটনা। SIR সংক্রান্ত নথি দেখানোর নাম করে বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে খুনের অভিযোগ। তদন্তে নেমে এক BLO সহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। পরে তল্লাশি চালিয়ে খাল থেকে প্যাকেটবন্দি দেহাংশ উদ্ধার করে পুলিশ। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
মৃত যুবকের নাম নাসির আলি। বাদুড়িয়ার পাপিলা এলাকার বাসিন্দা। পরিবার সূত্রে জানা যায়, গত ৯ ফেব্রুয়ারি সন্ধ্যায় নাসিরের কাছে একটি ফোন আসে। ফোনে জানানো হয় SIR সংক্রান্ত কাজের জন্য আধার ও ভোটার কার্ডের জেরক্স নিয়ে অবিলম্বে দেখা করতে হবে। ফোনকারী নিজেকে এইআরও বলে পরিচয় দেন। সেই ডাকে সাড়া দিয়ে বাড়ি থেকে বেরিয়ে যান নাসির। আর তারপর থেকেই নিখোঁজ ছিলেন নাসির। পরিজনরা ফোনে যোগাযোগের চেষ্টা করলেও তার মোবাইল বন্ধ পাওয়া যায়।
পরে পরিবারের পক্ষ থেকে বাদুড়িয়া থানায় নিখোঁজ ডায়েরি করা হয়। তল্লাশি চালানোর পর শুক্রবার রাতে চাতরা এলাকার একটি খাল থেকে নাসিরের মোটরবাইক ও জুতো উদ্ধার হয়, কিন্তু তার কোনো সন্ধান মেলেনি। ঘটনার পর থেকে অভিযুক্ত BLO নিজেও নিখোঁজ ছিল। অভিযান চালিয়ে স্বরূপনগর তেঁতুলিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। পাশাপাশি সাগর গাইন নামে এক যুবককেও গ্রেফতার করা হয়।
ধৃতদের জিজ্ঞাসাবাদের জেরে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। পুলিশের দাবি, অভিযুক্তরা নাসিরকে খুন করে দেহ তিনটি টুকরো করে খালে ফেলে দেয়। সেই সূত্র ধরে শুক্রবার রাতে বিভিন্ন খালে তল্লাশি চালিয়ে প্লাস্টিকবন্দি দেহাংশ উদ্ধার করা হয়। তবে এখনও তার মাথা উদ্ধার করা যায়নি। কী কারণে এই নৃশংস খুন, তা খতিয়ে দেখছে পুলিশ।
সরকারি অনুমোদনের পর নন্দীগ্রামের স্কুলগুলিতে নতুন ব্যবস্থায় খাবার পরিবেশনের প্রস্তুতি
অভিভাবকের বিরুদ্ধে শিক্ষককে বেল্ট দিয়ে মারধরের অভিযোগ
জীবন বাজি রেখে কিশোর-যুবকদের দুঃসাহসিক কাণ্ড , লঞ্চ থেকে ঝাঁপ দিতে গিয়ে তলিয়ে যাচ্ছিলেন ২ জন
দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বেআইনি গাঁজা-মদ বিক্রি ও পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপি বিধায়ক
হামলার পিছনে বিজেপি কর্মীদের থাকার অভিযোগ আক্রান্তদের
কাঁচামালের খরচ বৃদ্ধির সঙ্গে দক্ষ কর্মীদের ভিনরাজ্যে পাড়ি
সন্তানকে হারিয়েও অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের
বেসরকারি হাসপাতালে প্রচুর বেনিয়ম, অভিযোগ পেয়েই পদক্ষেপ শারদ্বতের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের