নিজস্ব প্রতিনিধি , কলকাতা - SIR ও নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে ওঠা অভিযোগে কড়া অবস্থান নিল নির্বাচন কমিশন। শুনানি পর্ব শেষ হওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই সাতজন অ্যাসিস্ট্যান্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসারের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তাদের সাসপেন্ড করার পাশাপাশি আইনি পদক্ষেপেরও নির্দেশ দিয়েছে কমিশন।
নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গ সরকারের মুখ্য সচিবের কাছে পাঠানো চিঠিতে অবিলম্বে পদক্ষেপ করার নির্দেশ দিয়েছে। রাজ্যের মোট পাঁচটি বিধানসভা কেন্দ্রের ৭ জন ERO-র বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। তাদের মধ্যে আগেই ২ জনের বিরুদ্ধে আগেই ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। কমিশনের পাঠানো চিঠিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, অভিযুক্তদের অবিলম্বে সাসপেন্ড করতে হবে এবং বিভাগীয় শাস্তিমূলক তদন্ত শুরু করতে হবে।
পাশাপাশি, সংশ্লিষ্ট ক্যাডার কন্ট্রোলিং অথরিটিকে দ্রুত তদন্ত সম্পন্ন করার দায়িত্ব নিতে বলা হয়েছে। তদন্তের অগ্রগতি সম্পর্কেও নিয়মিতভাবে নির্বাচন কমিশনকে জানাতে নির্দেশ দেওয়া হয়েছে। SIR সংক্রান্ত কাজে গুরুতর অসদাচরণ, দায়িত্বে গাফিলতি এবং আইনগত ক্ষমতার অপব্যবহারের অভিযোগের ভিত্তিতেই এই কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে বলে দাবি কমিশনের।
মঙ্গলবার হাজিরার নির্দেশ দেওয়ার হয়েছে অভিষেকের
৩১ মে ২০২৭ পর্যন্ত চাকরি বহাল থাকার নির্দেশ দেওয়া হয়েছে
পুজোর আনন্দ সবার চোখে পৌঁছে দিতে অভিনব উদ্যোগ
দফায় দফায় বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া
হাজিরার বদলে সময় চাইলেন ডেরেক ও’ব্রায়েন
দমকলের অভিযোগে শিয়ালদহে রেল-দমকল চাপানউতোর
স্বামী-শাশুড়ির সঙ্গে গ্রেফতার তিনজন
ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের তিনটি ইঞ্জিন
অভিযোগ শুনে দ্রুত নিষ্পত্তির নির্দেশ নবান্নের
মুখে ফেস পাউডার মেখে টিভিতে অনুষ্ঠান করা আর রাজনীতি করা এক নয়! রচনা বন্দ্যোপাধ্যায়কে নিশানা দীপ্সিতার
কলকাতার রাজপথে সাইকেল নিয়ে একাধিক সংগঠনের সদস্যরা
জেতার ক্ষমতাই প্রার্থী বাছাইয়ের মাপকাঠি বিজেপির
যাদবপুরে সাদা রঙে মুছে দেওয়া হল বিতর্কিত লেখা
২০২৬-এর পুজোয় থাকছে অভিনব চমক
অভিষেকের পর ডেরেককেও থানায় তলব
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের