নিজস্ব প্রতিনিধি, উত্তরপ্রদেশ – SIR নিয়ে দেশজুড়ে বিতর্কের অন্ত নেই। SIR-এ শুধুমাত্র সমাজবাদী পার্টির ভোটারদের নাম বাদ দেওয়া হচ্ছে বলে চাঞ্চল্যকর অভিযোগ তুললেন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সপা-নেতা অখিলেশ যাদব। কড়া ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছেন তিনি। সোমবার তাঁর অভিযোগের পরই দেশজুড়ে শুরু হয়েছে তোলপাড়।
অখিলেশ যাদবের অভিযোগ, SIR-এর মাধ্যমে অ-বিজেপি ভোটারদের নাম বাদ দেওয়ার কাজ করছে নির্বাচন কমিশন। ছোট ছোট কারণে সমাজবাদী পার্টির সমর্থকদের নাম বাদ দেওয়ার কাজ চলছে। যাঁদের নাম বাদ গিয়েছে তাঁরা সকলেই সংখ্যালঘু, দলিত ও পিছিয়ে পড়া শ্রেণির। এই বিষয়ে কেন এখনও পদক্ষেপ নেয়নি কমিশন? স্বচ্ছতার দাবি জানিয়েছেন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার একটি স্মারকলিপি জমা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
সপা-নেতার দাবি, সাকালদিহা এলাকায় একজন সমাজবাদী পার্টির বিধায়কের সই জাল করে তথ্য জমা দেওয়ার অভিযোগে মুছে ফেলা হয়েছে ১৬ জন ভোটারের নাম। একইভাবে জাল সইয়ের অভিযোগে বাবাগঞ্জ বিধানসভার ১০০ ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে। কোনও পদক্ষেপ করা হচ্ছে না বলে দাবি অখিলেশের।
পুলিশের হাতে ধরা পড়ে অভিযুক্ত যুবক
পরিবেশ সচেতনতা আর গোরক্ষা বার্তার মেলবন্ধন
শরীরের আরও একাধিক অংশে গুরুতর আঘাত রয়েছে
হড়পা বানে নিখোঁজ শত শত যাত্রী
৩১ জনের মৃত্যু, নিখোঁজ ১০৫ ভারতীয়-সহ ৪০০ কৈলাসযাত্রী
দল ভাঙলেও মেঘালয়ে এখনও বিরোধী তকমা, উপনির্বাচনে প্রার্থীও দিতে পারেনি তৃণমূল
লরির পিছনে সজোরে ধাক্কা বাসের, নিহতদের মধ্যে ৫ জন মহিলা
PIMS হাসপাতালের নার্সারিতে আগুন, ১৬ শিশুর মধ্যে মাত্র ১ জনকে জীবিত উদ্ধার
১৫ দিনে প্রায় ৪০ শতাংশ বেড়েছে দাম, বিদেশ থেকে চিনি আনার অনুমতিও কেন্দ্রের
১৮টি উড়ান বাতিল, ১৬৬টি বিমান ওঠানামায় দেরি, দিল্লি-এনসিআরে ঝোড়ো হাওয়ার আশঙ্কা
ট্রেনের চাদর নিয়ে এমন বেপরোয়া আচরণে নেটদুনিয়ায় শুরু সমালোচনা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের