নিজস্ব প্রতিনিধি , কলকাতা - SIR-এর কাজ নিয়ে নতুন করে কঠোর নির্দেশ পাঠাল জাতীয় নির্বাচন কমিশন। ৪ ডিসেম্বরের আগেই অর্থাৎ ২৫ নভেম্বরের মধ্যেই ডিজিটাইজেশন প্রক্রিয়া শেষ করতে বলা হয়েছে সব জেলার জেলাশাসকদের। এতে ইতিমধ্যেই চরম চাপে নাজেহাল BLO দের উদ্বেগ আরও বেড়ে গিয়েছে।
SIR-এর ডিজিটাইজেশন প্রক্রিয়া দ্রুত সম্পন্ন না হলে পরবর্তী ধাপগুলোতে সমস্যা তৈরি হবে বলে মনে করছে নির্বাচন কমিশন। তাই আগের সময়সীমা ৪ ডিসেম্বর হলেও, তার আগেই কাজ শেষ করতে হবে এমনই স্পষ্ট নির্দেশ পাঠানো হয়েছে রাজ্যের সব জেলাশাসকদের। কমিশনের তরফে জানান হয়েছে, 'BLOরা ভালো কাজ করছেন। কিন্তু রাজনৈতিক চাপে পড়ে ১ শতাংশ BLO যাতে শাস্তিযোগ্য ভুল না করেন, তা জেলাশাসকদেরই দেখতে হবে।' একই সঙ্গে জেলাশাসকদেরও স্ক্যানারের আওতায় আনা হয়েছে।
এদিকে BLOদের মধ্যে চরম চাপ, উৎকণ্ঠা ও মানসিক অস্থিরতার ছবি উঠে আসছে প্রতিদিনই। কারও ব্রেন স্ট্রোক, কারও সেরিব্রাল অ্যাটাক হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হতে হচ্ছে বহু BLOকে। প্রশিক্ষণ চলাকালীন নথিপত্র হাতে ফেলে কান্নাকাটি করছেন অনেকে।
তাদের দাবি, বাড়তি দায়িত্ব, অসম্ভব সময়সীমা, প্রতিনিয়ত বাড়তে থাকা তদারকি সব মিলিয়ে তারা শারীরিক ও মানসিকভাবে ভেঙে পড়ছেন। ইতিমধ্যেই ৪ ডিসেম্বরের বদলে ২৫ নভেম্বরের মধ্যেই কাজ শেষ করার নির্দেশে তাদের চাপ আরও কয়েকগুণ বেড়ে গিয়েছে।
মঙ্গলবার হাজিরার নির্দেশ দেওয়ার হয়েছে অভিষেকের
৩১ মে ২০২৭ পর্যন্ত চাকরি বহাল থাকার নির্দেশ দেওয়া হয়েছে
পুজোর আনন্দ সবার চোখে পৌঁছে দিতে অভিনব উদ্যোগ
দফায় দফায় বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া
হাজিরার বদলে সময় চাইলেন ডেরেক ও’ব্রায়েন
দমকলের অভিযোগে শিয়ালদহে রেল-দমকল চাপানউতোর
স্বামী-শাশুড়ির সঙ্গে গ্রেফতার তিনজন
ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের তিনটি ইঞ্জিন
অভিযোগ শুনে দ্রুত নিষ্পত্তির নির্দেশ নবান্নের
মুখে ফেস পাউডার মেখে টিভিতে অনুষ্ঠান করা আর রাজনীতি করা এক নয়! রচনা বন্দ্যোপাধ্যায়কে নিশানা দীপ্সিতার
কলকাতার রাজপথে সাইকেল নিয়ে একাধিক সংগঠনের সদস্যরা
জেতার ক্ষমতাই প্রার্থী বাছাইয়ের মাপকাঠি বিজেপির
যাদবপুরে সাদা রঙে মুছে দেওয়া হল বিতর্কিত লেখা
২০২৬-এর পুজোয় থাকছে অভিনব চমক
অভিষেকের পর ডেরেককেও থানায় তলব
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের