নিজস্ব প্রতিনিধি , জলপাইগুড়ি - চার মাসের বেশি সময় ধরে চলা টানাপোড়েনের মধ্যে অবশেষে প্রকাশিত হয়েছে চূড়ান্ত ভোটার তালিকা। কিন্তু সেই তালিকা ঘিরেই উঠছে একের পর এক অসঙ্গতির অভিযোগ। এবার সামনে এল এক বিস্ময়কর তথ্য- ভোটার তালিকা থেকে বাদ পড়েছে খোদ ময়নাগুড়ির বিডিওর নাম। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
ময়নাগুড়ির ব্লক ডেভেলপমেন্ট অফিসার প্রসেনজিৎ কুণ্ডু আলিপুরদুয়ার পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। প্রায় ২ বছর ধরে ময়নাগুড়িতে বিডিও পদে কর্মরত। শুধু তাই নয়, বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ার সঙ্গে সরাসরি যুক্ত থেকে তিনি AERO -র হিসেবে দায়িত্ব পালনও করেছে। তবে চূড়ান্ত তালিকা প্রকাশ হতেই কপালে চোখ বিডিওর। তার নিজের নামই নেই চূড়ান্ত তালিকায়। এই ঘটনা প্রশাসনিক মহলে বিস্ময়ের সৃষ্টি করেছে।
যিনি নিজেই ভোটার তালিকা সংশোধনের দায়িত্বে যুক্ত, তার নাম বাদ পড়ায় প্রক্রিয়ার নির্ভুলতা নিয়েই প্রশ্ন উঠতে শুরু করেছে। যদিও এই বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি বিডিও প্রসেনজিৎ কুণ্ডু। তবে স্থানীয় স্তরে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে যদি দায়িত্বপ্রাপ্ত আধিকারিকের নামই বাদ পড়ে, তবে সাধারণ ভোটারদের ক্ষেত্রে কতটা সতর্কতা অবলম্বন করা হয়েছে।
সরকারি অনুমোদনের পর নন্দীগ্রামের স্কুলগুলিতে নতুন ব্যবস্থায় খাবার পরিবেশনের প্রস্তুতি
অভিভাবকের বিরুদ্ধে শিক্ষককে বেল্ট দিয়ে মারধরের অভিযোগ
জীবন বাজি রেখে কিশোর-যুবকদের দুঃসাহসিক কাণ্ড , লঞ্চ থেকে ঝাঁপ দিতে গিয়ে তলিয়ে যাচ্ছিলেন ২ জন
দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বেআইনি গাঁজা-মদ বিক্রি ও পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপি বিধায়ক
হামলার পিছনে বিজেপি কর্মীদের থাকার অভিযোগ আক্রান্তদের
কাঁচামালের খরচ বৃদ্ধির সঙ্গে দক্ষ কর্মীদের ভিনরাজ্যে পাড়ি
সন্তানকে হারিয়েও অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের
বেসরকারি হাসপাতালে প্রচুর বেনিয়ম, অভিযোগ পেয়েই পদক্ষেপ শারদ্বতের
বারুইপুরে খুন বিজেপি কর্মী, নাম জড়াল দলেরই নেতার
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের