নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - SIR আবহে মধ্যমগ্রামে এক অভূতপূর্ব দৃশ্য। রাতারাতি জনশূন্য হয়ে গেছে মাঠপাড়ার গোটা একটি গ্রাম। ১০০-রও বেশি পরিবারের হঠাৎ উধাও হয়ে যাওয়া ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে পুরসভা এলাকায়।
SIR কি, কেন আর কিভাবে হয় সেটা বোঝার আগেই আতঙ্ক গ্রাস করেছে একাধিক মানুষকে। আর এর সবথেকে বেশি প্রভাব পড়েছে সীমান্ত সংলগ্ন এলাকায় বসবাসকারী মানুষের ওপর। কয়েকদিন ধরেই উত্তর ২৪ পরগনার স্বরূপনগর সীমান্তে বাংলাদেশে ফেরার দীর্ঘ লাইন নজরে আসছিল। ডিটেনশন ক্যাম্পে পাঠানোর ভয়েই বহু অনুপ্রবেশকারী নাকি পিছু হটতে শুরু করেছেন। এই আতঙ্ক এখন ছড়িয়ে পড়েছে মধ্যমগ্রামেও।
মধ্যমগ্রাম পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের মাঠপাড়া একসময় যেখানে একশোর বেশি পরিবার থাকত, সেখানে এখন নীরবতা ছাড়া কিছুই নেই। স্থানীয়দের দাবি, অধিকাংশ বাসিন্দাই অসংগঠিত কাজ করতেন কেউ কাগজ কুড়োতেন, কেউ বর্জ্য পরিষ্কার করতেন। বহু বছর পশ্চিমবঙ্গে থাকা সত্ত্বেও তারা রেশন, বিদ্যুৎ, বাড়ির সুবিধাসহ সাধারণ নাগরিকদের মতোই সুবিধা ভোগ করতেন। কিন্তু সমস্যা শুরু হয় SIR চালু হতে।
একই পরিবারের নিজের অথবা বাবা - মায়ের কারোর নাম ২০০২ সালের ভোটার তালিকায় নাম না থাকায় আতঙ্কে রাতারাতি এলাকা ছাড়ছেন তারা। কে কোথায় গিয়েছেন, তা নিশ্চিত করে বলতে পারছেন না কেউই। ফাঁকা গ্রাম ঘিরে প্রশ্ন উঠেছে প্রশাসনিক নিরাপত্তা এবং সীমান্ত এলাকার জনবিন্যাস নিয়ে।
আহত পরিবারের আরও দুই সদস্য
অভিযুক্ত মহারাজকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ
তল্লাশি চালাতেই বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ
যানজটের ছবি তুলতেই বাসকর্মীদের উপর হামলার অভিযোগ! অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত পরিষেবা বন্ধ রাখার হুঁশিয়ারি
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরেই কি নেহরুর মূর্তি অপসারণ? কংগ্রেসের ২৪ ঘণ্টার আল্টিমেটামে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা
অসহায় গোমাতার রক্ষায় মুখ্যমন্ত্রীর কাছে আরজি
মারধর সহ শ্বাসরোধের চেষ্টার অভিযোগ
সেবক রোডে এই অভিযান চালানো হয়
স্কুলের কাছে বার চালুর অভিযোগ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন
অত্যাধুনিক প্রযুক্তি সহ সরঞ্জাম ব্যবহার করে হোটেলের ভিতরে প্রবেশ করে NSG-র কমান্ডোরা
আতঙ্কের অভিজ্ঞতা নিয়ে ঘরে ফিরলেন অনুকূল-রেবা
শান্তিপুরে নাবালিকার উপর নির্যাতনের অভিযোগ, রক্তক্ষরণে হাসপাতালে ভর্তি
গ্যাস সিলিন্ডার দ্রুত সরিয়ে ফেলায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের