নিজস্ব প্রতিনিধি , হুগলী - SIR এর ভয়ে দেখিয়ে টাকা তোলার অভিযোগ। কোন্নগরের এক ইউটিউবারের বিরুদ্ধে তোলাবাজির আভিযোগে তোলপাড়। বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়ার ভয় দেখিয়ে এক ব্যক্তির কাছ থেকে ১৫ হাজার টাকা আদায় করার অভিযোগ ইউটিউবারের বিরুদ্ধে। ঘটনাটি প্রকাশ্যে আসতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
সূত্রের খবর, ঘটনাটি ঘটেছে হুগলীর রিষড়া বারুজীবী এলাকায়। বছর দুয়েক আগে প্রতারিত ব্যক্তি তার কাঠের দোকানে এক যুবককে কর্মচারী হিসেবে রাখে। কোন্নগরের বাসিন্দা ওই ইউটিউবার সম্প্রতি এক কাঠের দোকানের মালিককে ভয় দেখান যে SIR এ তার নাম বাদ যাবে। এমনকি, বাংলাদেশি বলে দেশ থেকেও তাকে তাড়িয়ে দেওয়া হতে পারে। এই বলে ওই ব্যক্তির কাছ থেকে সে ৪০ হাজার টাকা দাবি করে। আতঙ্কিত কর্মচারী শেষ পর্যন্ত দেন ১৫ হাজার টাকা। ঘটনাটি জানাজানি হতেই তা পৌঁছায় কানাইপুর পুলিশ ফাঁড়িতে। অভিযোগ পেয়ে পুলিশ বিষয়টি খতিয়ে দেখতে শুরু করে।
এরপরেই চাপ বাড়তে টাকা ফিরিয়ে দেয় অভিযুক্ত ইউটিউবার। যদিও এখনও পর্যন্ত প্রতারিত ব্যক্তি আনুষ্ঠানিকভাবে লিখিত অভিযোগ দায়ের করেননি। একইসঙ্গে, অভিযুক্ত যুবকও বর্তমানে পলাতক। পুলিশ সূত্রে জানা যায়, অভিযুক্তের বিরুদ্ধে আগেও ভয় দেখিয়ে মিডিয়ার নাম ভাঙিয়ে তোলাবাজির একাধিক অভিযোগ উঠেছিল।
যদিও প্রতারিত ব্যক্তির দাবি, ' সবটাই লোকের ভাবনা। এরম কিছু হয়নি। ছেলেটি আমার দোকানে কাজ করতো। টাকা নিয়েছিল আমার থেকে কিন্তু আবার ফিরত দিয়ে দিয়েছে। ১৫ হাজার টাকা নিয়েছিল সবটাই দিয়ে দিয়েছে। আমার কাছে সে সমস্ত প্রমাণ দিয়েছে। কোনও বাংলাদেশি ছেলে আমার কাছে থাকত না। ছেলেটি আমাকে বলেছিল ওঁর বাড়ি বারাসতে। ওকে এখন খুঁজে পাওয়া যাচ্ছে না।'
ঘটনা প্রসঙ্গ স্থানীয় তৃণমূল নেতা বলেন, ' যে ঘটনাটি ঘটেছে সবটাই লোকের মুখে শোনা। আদৌ টাকা দিয়েছে কিনা সেই সমস্ত কোনো প্রমাণই নেই। কিন্তু সমস্যা হচ্ছে এখন যে কেউ মোবাইল হাতে নিজেকে সাংবাদিক, ইউটিউবার বলে পরিচয় দিয়ে চলে আসছে। এতে কে আসল কে নকল সেটাতো বুঝতে পারবোনা আমরা। প্রশাসনের কাছে অনুরোধ করবো এদের বিরুদ্ধে যেন অবিলম্বে ব্যবস্থা নেওয়া হয়।'
অভিভাবকের বিরুদ্ধে শিক্ষককে বেল্ট দিয়ে মারধরের অভিযোগ
জীবন বাজি রেখে কিশোর-যুবকদের দুঃসাহসিক কাণ্ড , লঞ্চ থেকে ঝাঁপ দিতে গিয়ে তলিয়ে যাচ্ছিলেন ২ জন
দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বেআইনি গাঁজা-মদ বিক্রি ও পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপি বিধায়ক
হামলার পিছনে বিজেপি কর্মীদের থাকার অভিযোগ আক্রান্তদের
কাঁচামালের খরচ বৃদ্ধির সঙ্গে দক্ষ কর্মীদের ভিনরাজ্যে পাড়ি
সন্তানকে হারিয়েও অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের
বেসরকারি হাসপাতালে প্রচুর বেনিয়ম, অভিযোগ পেয়েই পদক্ষেপ শারদ্বতের
বারুইপুরে খুন বিজেপি কর্মী, নাম জড়াল দলেরই নেতার
পূর্বতন তৃণমূল সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ , নজরে রাজ্য ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের