নিজস্ব প্রতিনিধি , হুগলী - SIR আতঙ্কে ভয়াবহ পরিণতি। রাজ্য জুড়ে একের পর এক মৃত্যু মিছিল অব্যাহত। এবার এনুমারেশন ফর্ম না পাওয়ার হতাশায় ছয় বছরের মেয়েকে নিয়ে আত্মহত্যার চেষ্টা গৃহবধূর। ভোটাধিকার হারানোর ভয়ে বিষপান করেছেন ধনেখালির এক গৃহবধূ। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন মা ও শিশু।
সূত্রের খবর, হুগলীর ধনেখালি থানার সোমসপুর–২ গ্রাম পঞ্চায়েতের কানানদী এলাকায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটে শনিবার দুপুরে। এনুমারেশন ফর্ম না পাওয়ার আতঙ্কে ২৭ বছর বয়সী আশা সোরেন নিজের ৬ বছর বয়সী মেয়েকে নিয়ে কীটনাশক খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। পরিবারের দাবি, দিন কয়েক ধরেই এই এনুমারেশন ফর্ম না পাওয়ায় মানসিক ভাবে ভুগছিলেন। ঘটনার পরেই গুরুতর অবস্থায় তাকে ও তার মেয়েকে ধনেখালি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় তাদের কলকাতা পিজি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন দুজনেই।
আশার দাদার দাবি, ' আমাদের বাড়িতে SIR এর ফর্ম সবার এসেছে কিন্তু ওর আসেনি। দীর্ঘ ৪-৫ বছর ধরে ওর শশুর বাড়ির সঙ্গে কোনো যোগাযোগ নেই। আমরা বলেছিলাম যেহেতু ওর বিয়ে হয়ে গেছে তাই ওর শশুর বাড়িতে হয়তো ওর নামের ফর্ম এসেছে। কিন্তু দীর্ঘদিন ধরে যোগাযোগ না থাকায় ওর শশুর বাড়ির লোক ফর্ম দেবে কিনা সেই আশঙ্কায় এই সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু আমরা বলেছিলাম অনলাইনে একবার দেখতে কিন্তু তার আগেই এরম ঘটনা ঘটলো।'
খবর পেয়ে রবিবার আশার বাড়িতে ছুটে যান ধনেখালির বিধায়ক অসীমা পাত্র। তিনি জানান, 'শুরু থেকেই আমরা SIR এর বিরুদ্ধে। আগে ২০০২ সালে SIR হয়েছিল তিন বছর ধরে আর এখন ৩-৪ মাসের মধ্যে SIR করতে চাইছে যেখানে বাংলার জনসংখ্যা এতটা বেশি। বিজেপি নেতারা যেভাবে হুমকি দিচ্ছে, কাগজ না থাকলে বাংলাদেশে পাঠিয়ে দেব তা নিয়ে মানুষ আতঙ্কিত। সাধারণ মানুষকে একটাই কথা বলবো এই SIR নিয়ে আপনারা ভয় পাবেন না। বাংলার মুখ্যমন্ত্রী আগেও আপনাদের আগলে রেখেছিল আগামী দিনেও আগলে রাখবে।'
৫ বছর ধরে সংস্কারহীন রাস্তা, দুর্ঘটনার আশঙ্কায় ক্ষুব্ধ স্থানীয়রা
টাকা পেয়ে চুপ করে বসে না থেকে তা ফেরাতে সোজা বিডিও অফিসে হাজির হলেন মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের সামজাদ শেখ
প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ আদিবাসী সমাজের
বাজারে তল্লাশি চালাতে গিয়ে ব্যবসায়ীদের সতর্ক করল পুলিশ
তালপুকুরের ঘটনায় টিটাগড় থানার পুলিশ তদন্ত শুরু করে
যোগ্য প্রাপকদের তালিকাভুক্তির দাবি, পুলিশি বাধার পর পাঁচ সদস্যের প্রতিনিধি দল
বাজার করতে বেরিয়ে বিজেপি কর্মী-সমর্থকদের বিক্ষোভের মুখে ইউনুস মোল্লা, প্রকাশ্যে হেনস্তার অভিযোগ
স্কুলের পরিকাঠামো উন্নয়নে একগুচ্ছ পরিকল্পনা, শিক্ষা দফতরের সঙ্গে আলোচনার আশ্বাস
শৌচাগার চালানোর সরকারি অনুমোদন ও টেন্ডার নেই, তবু টাকা আদায়! সেই টাকা কার হাতে যাচ্ছে, উঠছে প্রশ্ন
দোকানে দোকানে ঘুরে দাম যাচাই পুলিশের আধিকারিকদের
চাকরি বাতিলের পরও কাজ করছেন যোগ্যরা! মেয়াদ বাড়াতে সুপ্রিম কোর্টে আবেদন
কাঁটাতারের ওপারে ২১ বছর, দিনের আলোতেই মেলে ‘স্বাধীনতা’
দোকানের সামনে লাগানো হয়েছে সচেতনতামূলক স্টিকার, নিয়ম ভাঙলে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি
রাস্তার কাজ ঘিরে বচসা, পাল্টাপাল্টি কাটমানির অভিযোগ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের