নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ভবানীপুরে চমকপ্রদ ফলাফল ঘিরে রাজনৈতিক তরজা তুঙ্গে। জয়ের সার্টিফিকেট হাতে নিয়েই বিস্ফোরক দাবি করলেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। তার বক্তব্য, এই জয়ে বড় ভূমিকা রয়েছে বাম ভোটের একাংশের। একই সঙ্গে তিনি সরাসরি নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে।
ভবানীপুর কেন্দ্রে প্রায় ১৫,১০৫ ভোটে জয়ী হওয়ার পর শুভেন্দু অধিকারী দাবি করেন, সিপিএমের প্রায় ১৪ হাজার ভোটের মধ্যে অন্তত ১০ হাজার ভোট বিজেপির ঝুলিতে এসেছে। তিনি এই সমর্থনের জন্য বাম শিবিরকে ধন্যবাদ জানান। শুভেন্দু অধিকারী বলেন, ' সিপিএমের প্রায় ১৪ হাজার ভোটের মধ্যে কমপক্ষে ১০ হাজার ভোট এসেছে বিজেপির ঘরে। এছাড়াও গুজরাটি, শিখ, জৈন-সহ অবাঙালি ভোটও এসেছে। ভবানীপুরে কোনো মুসলিম আমাকে ভোট দেয়নি।'
মমতাকে নিশানা করে শুভেন্দু বলেন, ' মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানো খুব জরুরি ছিল। মমতার রাজনৈতিক সন্ন্যাসের সময় চলে এসেছে। একুশে নন্দীগ্রামের পর ছাব্বিশে ভবানীপুরে ১৫ হাজারের বেশি ভোটে হারলেন তিনি। ৭৭ নম্বর ওয়ার্ডে সব মুসলিম ভোট মমতা পেয়েছেন। আর হিন্দু, গুজরাটি, শিখ, জৈনরা আমাকে ভোট দিয়ে জিতিয়েছে। এই জয় হিন্দুত্বের। এই জয় বাংলা ও নরেন্দ্র মোদির জয়।'
১লা সেপ্টেম্বর থেকে জরিমানা শুরু হচ্ছে
মাসের প্রথম দিন থেকেই নতুন দরে মিলছে গ্যাস
৪ সেপ্টেম্বর থেকে নতুন দামে দুধ বিক্রির উদ্যোগ হরিয়ানার কয়েকটি দুগ্ধচাষী সংগঠনের
প্রথম-শেষ মেট্রোর সময় থাকছে অপরিবর্তিত
পেনশন-বোনাসের পর স্বাস্থ্যবিমাতেও বড় ঘোষণা
আবেগ না কি অন্য কোনও কারণ
এদিন থানায় একাই হাজিরা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
নিয়ম ভাঙলে এবার দিতে হবে জরিমানা
জেলায় জেলায় বৃষ্টির সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া
ক্যামাক-কাণ্ডে ঘটনাস্থলের খুঁটিনাটি মাপল পুলিশ
বাঙরি নদীতে আচমকা জল বাড়ায় থমকে গেল যাতায়াত, বাড়ল উদ্বেগ
সোনার গয়না বাক্সে রাখার মতো নারীদেরও ঘরে রাখা উচিত’, মুফতির মন্তব্যে উঠল সমালোচনার ঝড়
আপত্তির জেরে সিদ্ধান্ত বদল, আগে ভর্তি হলেও বসা যাবে বিকেন্দ্রীভূত কাউন্সেলিংয়ে
বিধায়কদের চিঠি ঘিরেও জল্পনা
মদ্যপ চালকদের ধরতে আরও নির্ভুল পরীক্ষা চাই পুলিশের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের