6a410cfb79793_Gallery_1782647887550
জুন ২৮, ২০২৬ বিকাল ০৬:২৯ IST

শিল্পের খরা কাটাতে জঙ্গলমহলে নতুন উদ্যোগ! কর্মসংস্থানের আশা ঝাড়গ্রামে

নিজস্ব প্রতিনিধি , ঝাড়গ্রাম - দীর্ঘদিন ধরে বড় শিল্পের অভাবে পিছিয়ে রয়েছে ঝাড়গ্রাম। কাজের খোঁজে বহু যুবক-যুবতীকে ভিন্‌রাজ্যে পাড়ি দিতে হচ্ছে। এবার সেই পরিস্থিতি বদলানোর লক্ষ্যেই জঙ্গলমহলে নতুন কর্মসংস্থানের সম্ভাবনার কথা তুলে ধরল শিল্পমহল। শিল্প, পর্যটন ও কৃষিভিত্তিক অর্থনীতিকে কেন্দ্র করে জেলার উন্নয়নের নতুন রূপরেখা সামনে এসেছে। বিষয়টি ঘিরে আশাবাদী স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ী মহল।

সম্প্রতি ঝাড়গ্রাম শহরের একটি অতিথিশালায় বেঙ্গল ন্যাশনাল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিএনসিসিআই)-এর জেলা শাখার উদ্বোধন অনুষ্ঠান হয়। সেখানে শিল্পায়ন, ট্রাইবাল ট্যুরিজম, ইকো-ট্যুরিজম ও স্থানীয় সম্পদকে কাজে লাগিয়ে অর্থনৈতিক উন্নয়নের উপর জোর দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প ও উদ্যানপালন প্রতিমন্ত্রী অমিয় কিস্কু, ঝাড়গ্রামের বিধায়ক লক্ষ্মীকান্ত সাউ, বিনপুরের বিধায়ক প্রণত টুডু, বিএনসিসিআই-এর একাধিক কর্তা। এছাড়াও উপস্থিত ছিলেন জেলার শিল্পোদ্যোগী ও ব্যবসায়ীরা।                              

বিএনসিসিআই-এর সভাপতি অশোককুমার বণিক বলেন, 'বিএনসিসিআই দীর্ঘদিন ধরে শিল্প ও বাণিজ্যের প্রসারে কাজ করে আসছে। ক্ষুদ্র, কুটির ও কৃষিভিত্তিক শিল্পের উন্নয়নে আমরা গুরুত্ব দিই। নতুন উদ্যোক্তা তৈরি, প্রযুক্তিগত প্রশিক্ষণ, ব্যাঙ্ক ঋণ এবং সরকারি প্রকল্পের সুবিধা পৌঁছে দিতেও সংগঠন কাজ করে। ঝাড়গ্রামেও সেই অভিজ্ঞতা কাজে লাগানো হবে। নতুন উদ্যোক্তা ও বিনিয়োগকারীদের উৎসাহিত করার চেষ্টা চলবে'।

প্রতিমন্ত্রী অমিয় কিস্কু বলেন, 'জঙ্গলমহলের উন্নয়নে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প ও অন্যান্য উৎপাদনমুখী শিল্পের বড় ভূমিকা রয়েছে। উদ্যোক্তারা এগিয়ে এলে সরকার সব ধরনের সহযোগিতা করবে'।

ঝাড়গ্রামের বিধায়ক লক্ষ্মীকান্ত সাউ বলেন, 'অতীতে জেলায় শিল্পের পরিবেশ গড়ে ওঠেনি। তাই বহু যুবককে কাজের জন্য ভিন্‌রাজ্যে যেতে হয়েছে। তবে এখন পরিস্থিতি বদলাচ্ছে। ট্রাইবাল ট্যুরিজম, ইকো-ট্যুরিজম, বনজ সম্পদ ও কৃষিভিত্তিক উদ্যোগকে ঘিরে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করা সম্ভব। শিল্পোদ্যোগীদের নির্ভয়ে বিনিয়োগ করা উচিত'।

বিনপুরের বিধায়ক প্রণত টুডু বলেন, 'জঙ্গলমহলের প্রাকৃতিক সৌন্দর্য এখনও পর্যটনের মানচিত্রে পুরোপুরি জায়গা করে নিতে পারেনি। চিল্কিগড়ের কাছে ডুলুং নদীর উপর সেতু তৈরি হলে পর্যটনের বিকাশ আরও দ্রুত হবে। পাশাপাশি সরকারি ও বেসরকারি যৌথ উদ্যোগে স্বাস্থ্য ও পর্যটন পরিকাঠামো উন্নয়নের দিকেও গুরুত্ব দেওয়া প্রয়োজন'।

ঋত্বিক দাস বলেন, 'শুধু সরকারের পক্ষে শিল্পায়ন সম্ভব নয়। শিল্পোদ্যোগী, বণিক সংগঠন ও প্রশাসনের যৌথ উদ্যোগ প্রয়োজন। বর্তমানে ঝাড়গ্রামে বিনিয়োগের অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। আগামী দিনে এখানে একটি বৃহৎ শিল্প সম্মেলনের আয়োজনের পরিকল্পনা রয়েছে। দেশ-বিদেশের বিনিয়োগকারীদের ঝাড়গ্রামে আনার চেষ্টা করা হবে। ট্রাইবাল ট্যুরিজম, ইকো-ট্যুরিজম, কৃষিভিত্তিক শিল্প, ক্ষুদ্র উদ্যোগকে কেন্দ্র করে জঙ্গলমহলকে নতুন অর্থনৈতিক কেন্দ্র হিসেবে গড়ে তোলাই আমাদের লক্ষ্য'।

আরও পড়ুন

ছাত্রকে শাসন করায় বাবার তাণ্ডব ! স্কুলে ঢুকে বেল্ট দিয়ে শিক্ষককে মারধরের অভিযোগ , বাঁচাতে গিয়ে আক্রান্ত প্রধান শিক্ষক
আগস্ট ২৪, ২০২৬

অভিভাবকের বিরুদ্ধে শিক্ষককে বেল্ট দিয়ে মারধরের অভিযোগ

শক্তিগড়ে ল্যাংচা খেতে গেলে গুনতে হবে বেশি টাকা? চিনির আকাশছোঁয়া দামে চাপে ঐতিহ্যবাহী শিল্প
আগস্ট ২৪, ২০২৬

গঙ্গার চলন্ত লঞ্চ থেকে ‘মরণ ঝাঁপ’! হাবুডুবু খেয়ে অল্পের জন্য প্রাণে বাঁচল ২ জন
আগস্ট ২৪, ২০২৬

জীবন বাজি রেখে কিশোর-যুবকদের দুঃসাহসিক কাণ্ড , লঞ্চ থেকে ঝাঁপ দিতে গিয়ে তলিয়ে যাচ্ছিলেন ২ জন

'পুলিশ তোলাবাজ, দুষ্কৃতীদের রক্ষা করছে!’ নারায়ণপুর থানায় বিধায়ক পীযূষ কানোরিয়ার বিক্ষোভ
আগস্ট ২৪, ২০২৬

দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বেআইনি গাঁজা-মদ বিক্রি ও পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপি বিধায়ক
 

ঘুমন্ত ১১ দিনের শিশুকন্যা কোথায় গেল? ৩ ঘণ্টার তল্লাশির পর বাথরুমের বালতিতে উদ্ধার নিথর দেহ
আগস্ট ২৪, ২০২৬

পাবজি খেলতে গিয়ে প্রেম, তারপর বিয়ে! একাধিক যুবকের সঙ্গে ঘনিষ্ঠতার অভিযোগের মাঝেই স্বামীর রহস্যমৃত্যু, গ্রেফতার স্ত্রী
আগস্ট ২৪, ২০২৬

কীর্তনের আসরে হঠাৎ রণক্ষেত্র ! প্রাক্তন তৃণমূল কাউন্সিলরকে ঘিরে ইটবৃষ্টি , আসানসোলে বিজেপির বিরুদ্ধে হামলার অভিযোগ
আগস্ট ২৪, ২০২৬

হামলার পিছনে বিজেপি কর্মীদের থাকার অভিযোগ আক্রান্তদের

চিনির দামে আগুন, নাজেহাল বেকারি ব্যবসা ! কর্মীর অভাবে বাড়ছে মফসসলের সঙ্কট
আগস্ট ২৪, ২০২৬

কাঁচামালের খরচ বৃদ্ধির সঙ্গে দক্ষ কর্মীদের ভিনরাজ্যে পাড়ি

বন্ধুত্বের ফাঁদে ৬ স্কুলছাত্রী? ‘পুজোর নিমন্ত্রণ’-এর নামে চা বাগানে নিয়ে আটকে রাখার অভিযোগ, পাচারের সন্দেহে গ্রেফতার ২১-এর তরুণী
আগস্ট ২৪, ২০২৬

‘ফিরে আসতে চাই’ বলে স্বামীকে ডেকে বিষ খাওয়ানোর অভিযোগ! স্ত্রী ও কথিত প্রেমিক পলাতক
আগস্ট ২৪, ২০২৬

১৭ বছরের আকাশ আর ফিরবে না , কিন্তু তার অঙ্গে বাঁচবে একাধিক প্রাণ ! ছেলেকে হারিয়েও অঙ্গদানে নজির পরিবারের
আগস্ট ২৪, ২০২৬

সন্তানকে হারিয়েও অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের

একদিকে খাল, অন্যদিকে গভীর নালা! একই দিনে ২ ব্যক্তির দেহ উদ্ধার, নিশ্চিন্দা-বেলুড়ে তদন্তে পুলিশ
আগস্ট ২৪, ২০২৬

মৃত মালিকের সই নকল করে কাজ! মেডিক্যাল কলেজে একাধিক বেনিয়মে কড়া পদক্ষেপ স্বাস্থ্যমন্ত্রীর
আগস্ট ২৪, ২০২৬

বেসরকারি হাসপাতালে প্রচুর বেনিয়ম, অভিযোগ পেয়েই পদক্ষেপ শারদ্বতের

বারুইপুরের বিজেপি কর্মীকে খুন! তৃণমূলের সঙ্গে হাত মিলিয়ে চক্রান্তের অভিযোগ দলেরই নেতার বিরুদ্ধে
আগস্ট ২৪, ২০২৬

বারুইপুরে খুন বিজেপি কর্মী, নাম জড়াল দলেরই নেতার

‘জঙ্গিদের জন্য সেফ প্যাসেজ তৈরি হয়েছিল বাংলায়!’ রাজ্যজুড়ে বড়সড় অশান্তির আশঙ্কা, বিস্ফোরক অর্জুন সিং
আগস্ট ২৪, ২০২৬

পূর্বতন তৃণমূল সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ , নজরে রাজ্য ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক
 

TV 19 Network NEWS FEED

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গার নতুন নাম দিল ভারত

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গ...

মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড় কোপের পথে আমেরিকা

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড...

সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্ক! ত্রিদেশীয় চুক্তি ঘিরে চিন্তার মেঘ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্...

জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় কড়া নির্দেশ আদালতের

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় ক...

কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের