নিজস্ব প্রতিনিধি , শিলিগুড়ি - নির্বাচনের আবহে রামনবমী উদযাপন ঘিরে সরগরম রাজনৈতিক মহল। এদিন রামনবমীর শোভাযাত্রায় যোগ দেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী গৌতম দেব। শুধু শোভাযাত্রায় অংশ নেওয়া নয় এদিন তৃণমূল প্রার্থীর মুখে শোনা যায় জয় শ্রী রাম ধ্বনি। আর এই নিয়ে রাজনৈতিক মহলে বেশ চর্চা শুরু হয়েছে।
প্রতি বছরের মতো পারিবারিক নিয়ম মেনেই রামনবমীর পুজোয় অংশ নেন গৌতম দেব। তবে এবারের পুজোকে ঘিরে বাড়তি রাজনৈতিক তাৎপর্য তৈরি হয়েছে বলে মনে করছেন অনেকেই। নির্বাচনের ঠিক আগে তার এই উপস্থিতি রাজনৈতিক মহলেও আলোচনা তৈরি করেছে। পুজোর পর শোভাযাত্রায় অংশ নিয়ে তিনি ধর্মীয় সম্প্রীতি ও ঐতিহ্যের কথা তুলে ধরেন।
গৌতম দেব বলেন, ' রামনবমী বাংলার সংস্কৃতিরই একটি অংশ এবং সেই ঐতিহ্য বজায় রাখা আমাদের সকলের কর্তব্য।' তবে এদিন তৃণমূল প্রার্থীর মুখে শোনা গেল জয় শ্রী রাম স্লোগান। আর এই নিয়ে চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। পাল্টা কটাক্ষের সুর চড়িয়েছে বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষ। তিনি বলেন, ' নির্বাচনের মুখে এরম অনেক কিছুই করতে হয়। তবে এই বাংলায় যারা রামের অস্তিত্ব নিয়ে প্রশ্ন তুলেছিল তাদের মুখে রাম নাম মানায় না।'
অভিভাবকের বিরুদ্ধে শিক্ষককে বেল্ট দিয়ে মারধরের অভিযোগ
জীবন বাজি রেখে কিশোর-যুবকদের দুঃসাহসিক কাণ্ড , লঞ্চ থেকে ঝাঁপ দিতে গিয়ে তলিয়ে যাচ্ছিলেন ২ জন
দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বেআইনি গাঁজা-মদ বিক্রি ও পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপি বিধায়ক
হামলার পিছনে বিজেপি কর্মীদের থাকার অভিযোগ আক্রান্তদের
কাঁচামালের খরচ বৃদ্ধির সঙ্গে দক্ষ কর্মীদের ভিনরাজ্যে পাড়ি
সন্তানকে হারিয়েও অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের
বেসরকারি হাসপাতালে প্রচুর বেনিয়ম, অভিযোগ পেয়েই পদক্ষেপ শারদ্বতের
বারুইপুরে খুন বিজেপি কর্মী, নাম জড়াল দলেরই নেতার
পূর্বতন তৃণমূল সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ , নজরে রাজ্য ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের