নিজস্ব প্রতিনিধি , কলকাতা - রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের সামনে গোলমালের ঘটনায় তৎপর পুলিশ। এই ঘটনায় FIR দায়েরের পর এবার তৃণমূলের দুই কাউন্সিলরকে থানায় তলব করা হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য। ভোটের মুখে এমন ঘটনার পর পুলিশ ও প্রশাসনের কড়া অবস্থান স্পষ্ট।
মঙ্গলবার গভীর রাতে কলকাতার হেয়ার স্ট্রিট ও স্ট্র্যান্ড রোড সংলগ্ন এলাকায় সিইও দফতরের সামনে ঘটে যাওয়া বিক্ষোভ ও গোলমাল ঘিরে তদন্তে নেমেছে পুলিশ। ইতিমধ্যেই এই ঘটনায় ৬ জনের বিরুদ্ধে FIR দায়ের করা হয়েছে। তাদের মধ্যে রয়েছে কলকাতা পুরসভার ৩২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শান্তিরঞ্জন কুন্ডু এবং ৩৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শচীন সিংহ।
হেয়ার স্ট্রিট থানার পক্ষ থেকে ওই দুই কাউন্সিলরের বাড়িতে নোটিস পাঠানো হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে থানায় হাজিরা দিতে বলা হয়েছে তাদের। মঙ্গলবার রাতের ঘটনার প্রেক্ষিতে তাদের জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে জানা গেছে। FIR এ উল্লেখ করা হয়েছে, ৩১ মার্চ ও ১ এপ্রিলের মধ্যবর্তী রাতে অভিযুক্তেরা বেআইনি ভাবে জমায়েত করেছিলেন এবং পুলিশের একাধিক অনুরোধ উপেক্ষা করেন। অভিযোগ, তারা সরকারি কর্মীদের কাজে বাধা দেন, রাস্তা আংশিক অবরুদ্ধ করে ফেলেন।
মঙ্গলবার হাজিরার নির্দেশ দেওয়ার হয়েছে অভিষেকের
৩১ মে ২০২৭ পর্যন্ত চাকরি বহাল থাকার নির্দেশ দেওয়া হয়েছে
পুজোর আনন্দ সবার চোখে পৌঁছে দিতে অভিনব উদ্যোগ
দফায় দফায় বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া
হাজিরার বদলে সময় চাইলেন ডেরেক ও’ব্রায়েন
দমকলের অভিযোগে শিয়ালদহে রেল-দমকল চাপানউতোর
স্বামী-শাশুড়ির সঙ্গে গ্রেফতার তিনজন
ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের তিনটি ইঞ্জিন
অভিযোগ শুনে দ্রুত নিষ্পত্তির নির্দেশ নবান্নের
মুখে ফেস পাউডার মেখে টিভিতে অনুষ্ঠান করা আর রাজনীতি করা এক নয়! রচনা বন্দ্যোপাধ্যায়কে নিশানা দীপ্সিতার
কলকাতার রাজপথে সাইকেল নিয়ে একাধিক সংগঠনের সদস্যরা
জেতার ক্ষমতাই প্রার্থী বাছাইয়ের মাপকাঠি বিজেপির
যাদবপুরে সাদা রঙে মুছে দেওয়া হল বিতর্কিত লেখা
২০২৬-এর পুজোয় থাকছে অভিনব চমক
অভিষেকের পর ডেরেককেও থানায় তলব
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের