নিজস্ব প্রতিনিধি , হাওড়া - ভোট পরবর্তী হিংসা ও বোমাবাজি মামলায় গ্রেফতার তৃণমূল নেতা শামিম আহমেদকে ঘিরে হাওড়ায় ছড়িয়েছে তীব্র চাঞ্চল্য। গ্রেফতারের পর শিবপুর এলাকায় পুলিশের কড়া নিরাপত্তার মধ্যে তাঁকে বিভিন্ন রাস্তায় নিয়ে যাওয়া হয়। অভিযোগ, স্যান্ডো গেঞ্জি ও হাফপ্যান্ট পরিয়ে তাঁকে এলাকায় ঘোরানো হয়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় সাধারণ মানুষের মধ্যে শুরু হয়েছে নানা আলোচনা ও বিতর্ক।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ৭ মে শিবপুরে ভোট-পরবর্তী সংঘর্ষের সময় বোমাবাজি ও গুলিবর্ষণের অভিযোগ ওঠে। এই ঘটনার তদন্তে নেমে একাধিক দুষ্কৃতীর নাম উঠে আসে। এরপর মুম্বই থেকে শামিম আহমেদ ও তাঁর কয়েকজন সহযোগীকে গ্রেফতার করে পুলিশ। পরে তাঁকে ট্রানজিট রিমান্ডে হাওড়ায় আনা হয়। তারপর আদালত তাঁকে ৮ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয়। তদন্তে তাঁর বিরুদ্ধে বেআইনি নির্মাণ, তোলাবাজি ও দুষ্কৃতী কার্যকলাপের অভিযোগও সামনে এসেছে।
আদালতের নির্দেশের পর রবিবার পুলিশ তাঁকে শিবপুর এলাকায় নিয়ে যায়। এরপর প্রকাশ্যে তাঁকে ঘোরানো হয়েছে বলে অভিযোগ ওঠে। পুলিশের দাবি, অপরাধমূলক কর্মকাণ্ডে যুক্তদের উদ্দেশ্যে কঠোর বার্তা দিতেই এই পদক্ষেপ। তবে এই ঘটনাকে কেন্দ্র করে প্রশাসনিক ভূমিকা নিয়েও উঠছে নানা প্রশ্ন।
সরকারি অনুমোদনের পর নন্দীগ্রামের স্কুলগুলিতে নতুন ব্যবস্থায় খাবার পরিবেশনের প্রস্তুতি
অভিভাবকের বিরুদ্ধে শিক্ষককে বেল্ট দিয়ে মারধরের অভিযোগ
জীবন বাজি রেখে কিশোর-যুবকদের দুঃসাহসিক কাণ্ড , লঞ্চ থেকে ঝাঁপ দিতে গিয়ে তলিয়ে যাচ্ছিলেন ২ জন
দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বেআইনি গাঁজা-মদ বিক্রি ও পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপি বিধায়ক
হামলার পিছনে বিজেপি কর্মীদের থাকার অভিযোগ আক্রান্তদের
কাঁচামালের খরচ বৃদ্ধির সঙ্গে দক্ষ কর্মীদের ভিনরাজ্যে পাড়ি
সন্তানকে হারিয়েও অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের
বেসরকারি হাসপাতালে প্রচুর বেনিয়ম, অভিযোগ পেয়েই পদক্ষেপ শারদ্বতের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের