নিজস্ব প্রতিনিধি , জলপাইগুড়ি - স্বর্ণ ব্যবসায়ী অপহরণ ও খুনের মামলায় নয়া মোড়। অন্তরাল থেকে বেরিয়ে এসে নিজেকে নির্দোষ বলে দাবি করলেন রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন। নির্বাচন কমিশনের বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করে পাল্টা ষড়যন্ত্রের অভিযোগ তুললেন তিনি।
সূত্রের খবর, দিন কয়েক ধরেই রাজগঞ্জ ব্লকের বিডিও প্রশান্ত বর্মনের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ ঘিরে তীব্র আলোড়ন তৈরি হয়েছিল। অপহরণ, খুন, এমনকি সোনা পাচার চক্রের সঙ্গে যোগ থাকার অভিযোগে কার্যত আড়ালে চলে গিয়েছিলেন তিনি। ব্লকের গুরুত্বপূর্ণ কাজ বিশেষ করে SIR ফর্ম সংগ্রহ অভিযান চললেও অফিসে উপস্থিত হননি প্রশান্তবাবু। তবে শুক্রবার ফের জনসমক্ষে এসে প্রকাশ্যে তাকে কেন্দ্র করে চলা বিতর্কের জবাব দিলেন প্রশান্ত বর্মন।
বিডিও আধিকারিক জানান, 'আমি সম্পূর্ণ ষড়যন্ত্রের শিকার। পরিকল্পিতভাবে আমার ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা চলছে।' তার দাবি, ' কিছুদিন আগে ফোনে তাকে হুমকি দেওয়া হয়েছিল তার ভাবমূর্তি নষ্ট করে দেওয়া হবে বলে।' তিনি আরও দাবি করেন, ' আমার কোনও বাড়ি নেই, ফ্ল্যাট নেই, আমি কলকাতায় যাইনি। যে সোনা ব্যবসায়ীকে নিয়ে অভিযোগ, তার পরিবারের লোকজনই চোর এবং সোনা গলানোয় জড়িত।'
নিজের নির্দোষিতার দাবি জানিয়ে প্রশান্ত বর্মন বলেন, তিনি সবসময় সরকারি কাজের প্রতি দায়বদ্ধ। অফিসে অনুপস্থিত থাকার অভিযোগ খারিজ করে তিনি জানান, 'আমি কাজেই ব্যস্ত ছিলাম, জয়েন্ট বিডিওকে ভোটার কার্ড উদ্ধারের ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছি।' বিধাননগর পুলিশ কমিশনারেট থেকে তদন্তে যোগাযোগ করা হয়েছে বলে জানিয়েছেন বিডিও। তদন্তে সম্পূর্ণ সহায়তা করবেন বলেই জানান প্রশাসনিক আধিকারিক প্রশান্ত বর্মন।
অভিভাবকের বিরুদ্ধে শিক্ষককে বেল্ট দিয়ে মারধরের অভিযোগ
জীবন বাজি রেখে কিশোর-যুবকদের দুঃসাহসিক কাণ্ড , লঞ্চ থেকে ঝাঁপ দিতে গিয়ে তলিয়ে যাচ্ছিলেন ২ জন
দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বেআইনি গাঁজা-মদ বিক্রি ও পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপি বিধায়ক
হামলার পিছনে বিজেপি কর্মীদের থাকার অভিযোগ আক্রান্তদের
কাঁচামালের খরচ বৃদ্ধির সঙ্গে দক্ষ কর্মীদের ভিনরাজ্যে পাড়ি
সন্তানকে হারিয়েও অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের
বেসরকারি হাসপাতালে প্রচুর বেনিয়ম, অভিযোগ পেয়েই পদক্ষেপ শারদ্বতের
বারুইপুরে খুন বিজেপি কর্মী, নাম জড়াল দলেরই নেতার
পূর্বতন তৃণমূল সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ , নজরে রাজ্য ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের