নিজস্ব প্রতিনিধি , মালদহ - শহরের রাস্তায় সদ্যজাত শিশুর মৃতদেহ। সোমবার সকালে আম বাজারের সামনে ব্রিজের পাইপের ওপর সদ্যজাত শিশুর মৃতদেহ দেখতে পায় স্থানীয়রা। শিশুটি ছেলে না মেয়ে তা এখনও জানা যায়নি। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ইতিমধ্যে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পুরো বিষয়টির তদন্ত শুরু করেছে।
স্থানীয় সূত্রের খবর, সোমবার সকালে ৫১২ নম্বর জাতীয় সড়কের ব্রিজের পাইপের ওপর সদ্যজাত শিশুর মৃতদেহ দেখতে পায় এলাকার মানুষ। তারা ইংরেজবাজার থানার পুলিশকে খবর দেয়। ব্রিজের ওপর মৃত শিশুটিকে দেখতে ভিড় করছিল সাধারণ মানুষ। পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মৃত সদ্যজাত শিশুটিকে উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় মালদহ মেডিকেল কলেজ ও হাসপাতালে। শিশুটিকে আসলে ব্রিজের নীচে জলের মধ্যে ফেলতে গিয়েছিলো কিন্তু তা পাইপে আটকে যায়। পুলিশ এলাকার সিসিটিভি ফুটেজ দেখে তদন্ত শুরু করেছেন।
স্থানীয় বাসিন্দা রবি হালদার জানিয়েছেন , "এই ধরনের ঘটনা প্রায়ই হয়ে থাকে। এলাকার লোক সকালে মাছ দেখতে এসে শিশুটিকে দেখতে পায়। এলাকায় বহু নার্সিং হোম আছে সেখান থেকে অনেক বাচ্চাকে ফেলে দিয়ে যায়। জানি না এই ঘটনার সাথে কে বা কারা যুক্ত। এই ধরণের কাজ সমাজের জন্য লজ্জা।"
অভিভাবকের বিরুদ্ধে শিক্ষককে বেল্ট দিয়ে মারধরের অভিযোগ
জীবন বাজি রেখে কিশোর-যুবকদের দুঃসাহসিক কাণ্ড , লঞ্চ থেকে ঝাঁপ দিতে গিয়ে তলিয়ে যাচ্ছিলেন ২ জন
দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বেআইনি গাঁজা-মদ বিক্রি ও পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপি বিধায়ক
হামলার পিছনে বিজেপি কর্মীদের থাকার অভিযোগ আক্রান্তদের
কাঁচামালের খরচ বৃদ্ধির সঙ্গে দক্ষ কর্মীদের ভিনরাজ্যে পাড়ি
সন্তানকে হারিয়েও অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের
বেসরকারি হাসপাতালে প্রচুর বেনিয়ম, অভিযোগ পেয়েই পদক্ষেপ শারদ্বতের
বারুইপুরে খুন বিজেপি কর্মী, নাম জড়াল দলেরই নেতার
পূর্বতন তৃণমূল সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ , নজরে রাজ্য ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের