নিজস্ব প্রতিনিধি, কলকাতা - শহরে ফের নারীপাচার চক্রের বড়সড় পর্দাফাঁস করল লালবাজার গোয়েন্দা বিভাগ। অভিযোগ, কাজের টোপ দেখিয়ে নেপাল থেকে তিন তরুণীকে কলকাতায় এনে তাঁদের যৌনপল্লিতে পাচার করা হয়। সোনাগাছির একটি বাড়ি থেকে রবিবার বিকেলে অভিযান চালিয়ে ওই তিন তরুণীকে উদ্ধার করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনায় যুক্ত থাকার অভিযোগে শোভা তামাং নামে এক মহিলাকে গ্রেফতার করা হয়েছে। তিনি ওই বাড়িটির দেখভালের দায়িত্বে ছিলেন বলে জানা যায়। তদন্তকারীদের অনুমান, নেপালের গ্রামাঞ্চল থেকে তরুণীদের কাজের প্রলোভন দেখিয়ে কলকাতায় আনার পর একটি সংঘবদ্ধ চক্র তাঁদের যৌনপল্লিতে বিক্রি করে দিত।
ঘটনার পর নেপাল দূতাবাসের সঙ্গেও যোগাযোগ করেছে লালবাজার। উদ্ধার হওয়া তরুণীদের পরিচয়, কলকাতায় আনার নেপথ্যে থাকা দালাল চক্র এবং আন্তর্জাতিক সংযোগ আছে কি না,সব দিক খতিয়ে দেখছে পুলিশ। এর আগেও শহরে একই ধরনের পাচারচক্রের হদিশ মিলেছিল বলে তদন্তকারীরা জানিয়েছেন।
১লা সেপ্টেম্বর থেকে জরিমানা শুরু হচ্ছে
মাসের প্রথম দিন থেকেই নতুন দরে মিলছে গ্যাস
৪ সেপ্টেম্বর থেকে নতুন দামে দুধ বিক্রির উদ্যোগ হরিয়ানার কয়েকটি দুগ্ধচাষী সংগঠনের
প্রথম-শেষ মেট্রোর সময় থাকছে অপরিবর্তিত
পেনশন-বোনাসের পর স্বাস্থ্যবিমাতেও বড় ঘোষণা
আবেগ না কি অন্য কোনও কারণ
এদিন থানায় একাই হাজিরা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
নিয়ম ভাঙলে এবার দিতে হবে জরিমানা
জেলায় জেলায় বৃষ্টির সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া
ক্যামাক-কাণ্ডে ঘটনাস্থলের খুঁটিনাটি মাপল পুলিশ
বাঙরি নদীতে আচমকা জল বাড়ায় থমকে গেল যাতায়াত, বাড়ল উদ্বেগ
সোনার গয়না বাক্সে রাখার মতো নারীদেরও ঘরে রাখা উচিত’, মুফতির মন্তব্যে উঠল সমালোচনার ঝড়
আপত্তির জেরে সিদ্ধান্ত বদল, আগে ভর্তি হলেও বসা যাবে বিকেন্দ্রীভূত কাউন্সেলিংয়ে
বিধায়কদের চিঠি ঘিরেও জল্পনা
মদ্যপ চালকদের ধরতে আরও নির্ভুল পরীক্ষা চাই পুলিশের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের