নিজস্ব প্রতিনিধি , কলকাতা - শহরের বুকে নিরাপত্তা আরও কড়া করল কলকাতা পুলিশ। সম্ভাব্য বিক্ষোভ, মিছিল ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঠেকাতে আগামী ২ মাস শহরের গুরুত্বপূর্ণ অংশে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১৬৩ ধারা জারি করা হয়েছে। ফলে প্রায় ২ মাস ওই এলাকাগুলিতে জনসমাবেশ ও বিক্ষোভের উপর কড়া নজরদারি থাকবে।
কলকাতা পুলিশের কমিশনার অজয় কুমার নন্দা জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ২ জুলাই থেকে ৩০ অগাস্ট পর্যন্ত মধ্য কলকাতার একাধিক গুরুত্বপূর্ণ এলাকায় BNS-এর ১৬৩ ধারা কার্যকর থাকবে। এই ধারাই আগে ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা নামে পরিচিত ছিল। নিষেধাজ্ঞার আওতায় রয়েছে বউবাজার, হেয়ার স্ট্রিট, ট্র্যাফিক হেডকোয়ার্টার্স গার্ড এলাকা, কে সি দাস মোড় থেকে ভিক্টোরিয়া হাউস সংলগ্ন বিস্তীর্ণ অঞ্চল-সহ মধ্য কলকাতার একাধিক গুরুত্বপূর্ণ অংশ।
উল্লেখযোগ্যভাবে, ভিক্টোরিয়া হাউসের সামনেই প্রতি বছর ২১ জুলাইয়ের রাজনৈতিক কর্মসূচি অনুষ্ঠিত হয়ে থাকে। বিজ্ঞপ্তিতে স্পষ্ট জানানো হয়েছে, এই সময়ের মধ্যে সংশ্লিষ্ট এলাকায় কোনও বেআইনি জমায়েত, মিছিল, বিক্ষোভ, অবস্থান বা ধর্না করা যাবে না। নির্দেশ অমান্য করলে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা এবং অন্যান্য প্রযোজ্য আইনের অধীনে কঠোর ব্যবস্থা নেবে পুলিশ।
মণ্ডপ আর প্রতিমা নিয়ে কী বার্তা দিল বিশ্ব হিন্দু পরিষদ
ইতিমধ্যেই মালিকপক্ষের তরফে নোটিশ পাঠানো হয়েছে
প্রেসিডেন্সি জেলের ১৪ নম্বর সেলে তল্লাশি চালিয়ে উদ্ধার একাধিক যন্ত্র
আদালতের নির্দেশ অমান্য করার অভিযোগ মমতার বিরুদ্ধে
ভুট্টার চড়া দামের প্রভাব পোলট্রি শিল্পে
পরিচ্ছন্নতা নষ্ট করলেই এবার দ্বিগুণ জরিমানা
নিম্নচাপের প্রভাবে বদলাবে আবহাওয়া
শনিবার থেকে রবিবার পর্যন্ত চলবে শিয়ালদহ ডিভিশনের কাজ
ছাত্র নির্বাচন নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর
যাদবপুর থেকে বামেদের কড়া বার্তা শুভেন্দুর
আগামী ২৪ সেপ্টেম্বর মামলাটির পরবর্তী শুনানি
কিশোরদের সোশাল মিডিয়া ব্যবহারে সময়সীমা, রাতভর ফেসবুক-ইনস্টায় জারি থাকবে নিষেধাজ্ঞা
মঞ্চ থেকে বিজেপিকে একের পর এক তোপ মমতার
দলবদলুদের কড়া বার্তা অভিষেকের
মণ্ডপের পবিত্রতা বজায় রাখতে আমিষ বিক্রি বন্ধের দাবি
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের