নিজস্ব প্রতিনিধি, কলকাতা – সরস্বতী পুজো থেকে শহরের পারদ নিম্নমুখী হলেও রবিবার শীতের ‘দাদাগিরি’ শেষ কলকাতায়। একধাক্কায় স্বাভাবিকের ওপরে তাপমাত্রা দক্ষিণবঙ্গে। তবে শীতের কামড় অব্যাহত উত্তরবঙ্গে। আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। ভোরের দিকে জেলায় জেলায় কুয়াশার দাপট থাকতে পারে। একাধিক জেলায় কুয়াশার সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর।
হাওয়া অফিস সূত্রে খবর, রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১.৩ ডিগ্রি বেশি। আগামী ৭ দিন কলকাতা ও দক্ষিণবঙ্গে রাতের তাপমাত্রায় বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। সকালের দিকে দৃশ্যমানতা কমে যেতে পারে ৯৯৯ মিটার থেকে ২০০ মিটার পর্যন্ত।
দক্ষিণবঙ্গের শীতলতম এলাকা নদীয়ার কল্যাণী। সেখানে সর্বনিম্ন তাপমাত্রা ১০.৭ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া ঝাড়গ্রাম ১১.৫, সিউড়ি ১১.২, ব্যারাকপুর ১২.২, পুরুলিয়া ১২.৪, ক্যানিং ১২.৬, বহরমপুর ১২ ও শ্রীনিকেতনে ১২.১ ডিগ্রি সেলসিয়াস। রবিবার দার্জিলিঙে সর্বনিম্ন তাপমাত্রা নেমে গিয়েছে ৪.৬ ডিগ্রি সেলসিয়াসে। কালিম্পঙে পারদ ৯.৬ ডিগ্রি। কুয়াশার দাপটে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার ও উত্তর দিনাজপুরে দৃশ্যমানতা নেমে যেতে পারে ৫০ মিটার পর্যন্ত।
মঙ্গলবার হাজিরার নির্দেশ দেওয়ার হয়েছে অভিষেকের
৩১ মে ২০২৭ পর্যন্ত চাকরি বহাল থাকার নির্দেশ দেওয়া হয়েছে
পুজোর আনন্দ সবার চোখে পৌঁছে দিতে অভিনব উদ্যোগ
দফায় দফায় বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া
হাজিরার বদলে সময় চাইলেন ডেরেক ও’ব্রায়েন
দমকলের অভিযোগে শিয়ালদহে রেল-দমকল চাপানউতোর
স্বামী-শাশুড়ির সঙ্গে গ্রেফতার তিনজন
ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের তিনটি ইঞ্জিন
অভিযোগ শুনে দ্রুত নিষ্পত্তির নির্দেশ নবান্নের
মুখে ফেস পাউডার মেখে টিভিতে অনুষ্ঠান করা আর রাজনীতি করা এক নয়! রচনা বন্দ্যোপাধ্যায়কে নিশানা দীপ্সিতার
কলকাতার রাজপথে সাইকেল নিয়ে একাধিক সংগঠনের সদস্যরা
জেতার ক্ষমতাই প্রার্থী বাছাইয়ের মাপকাঠি বিজেপির
যাদবপুরে সাদা রঙে মুছে দেওয়া হল বিতর্কিত লেখা
২০২৬-এর পুজোয় থাকছে অভিনব চমক
অভিষেকের পর ডেরেককেও থানায় তলব
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের