নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - বিপুল পরিমাণ মাদকদ্রব্য-সহ পুলিশের জালে আটক ব্যক্তি। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বসিরহাটের হরিহরপুর এলাকায়। অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে সক্রিয় পাচারচক্রের মূল চক্রীদের খোঁজে অনুসন্ধান শুরু করেছে পুলিশ। এলাকাবাসীর দাবি, মাদক মুক্ত সমাজ গড়তে এই ধরনের অভিযান যেন ধারাবাহিক ভাবে চালানো হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় নিষিদ্ধ দ্রব্য মজুত করার খবর মিলছিল। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে শনিবার রাতে লালুয়া এলাকায় ইয়ার আলী মন্ডল নামে এক ব্যক্তির বাড়িতে হানা দেয় পুলিশ। সেখানে খোঁজ চালিয়ে ৮০৫ বোতল নিষিদ্ধ কাফ সিরাপ ফেনসিডিল উদ্ধার করা হয়। এরপর অভিযুক্ত ইয়ার আলী মন্ডলকে গ্রেফতার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে মাদকবিরোধী আইনের কঠোর ধারায় মামলা রুজু করে আজ বারাসাত আদালতে পেশ করার প্রস্তুতি চলছে।

এ প্রসঙ্গে দায়িত্বপ্রাপ্ত এক পুলিশ আধিকারিক জানান, 'উদ্ধার হওয়া মাদকদ্রব্য সীমান্ত পার করে পাচারের উদ্দেশ্যে মজুত করে রাখা হয়েছিল। এর পিছনে বড়সড় আন্তর্জাতিক নেটওয়ার্ক কাজ করছে বলেই আমাদের ধারণা। জেলাজুড়ে এই ধরনের অভিযান আরও জোরদার করা হবে'।
পাইপ লাইনে জল না আসার অভিযোগে ক্ষোভ এলাকার বাসিন্দাদের, পুরসভার আশ্বাসে উঠল অবরোধ
বুধবার রাত থেকে শওকতের নিরাপত্তা তুলে নিয়েছে প্রশাসন
এলাকায় দাপুটে নেতা হিসেবেই পরিচিত ছিলেন তিনি
ঘটনায় বিজেপির বিরুদ্ধে অভিযোগের আঙ্গুল তুলেছে সৌগত রায়
দুর্নীতির জেরে তীব্র উত্তেজনা, প্রধানের স্বামীকে ঘিরে উত্তপ্ত গোটা এলাকা
যজ্ঞানুষ্ঠান সহ একাধিক কর্মসূচিতে অংশ নিলেন শুভেন্দু অধিকারী
গ্রেফতার বাদুড়িয়ার তৃণমূল পুরসভার চেয়ারম্যান
সৌদি আরবের সাহায্যে এগিয়ে এল পাকিস্তান, চুক্তি মেনে রিয়াদে মোতায়েন হলো পাক সেনা
খাওয়াদাওয়ার মাঝেই রক্তগঙ্গা! তুরস্কের রেস্তরাঁয় বন্দুকবাজের হামলায় নিহত ৪, আহত ৮
ইরানে বিষ্ণু মন্দিরের ইতিহাস জানালেন অমিতাভ বচ্চন
‘ইন্টারনেটের তারেও এবার ভাড়া দেব’! ট্রাম্পের চিনের সফরের পরেই মার্কিন টেক জায়ান্...
জেলেনস্কির বদলা! ৫০০ ড্রোনের ধাক্কায় কাঁপল মস্কো, এক বছরের বড় হামলায় বিপর্যস্ত র...