নিজস্ব প্রতিনিধি, নদীয়া – ফের একবার চোরাকারবারিদের কৌশল ভেস্তে দিল সীমান্তরক্ষী বাহিনী। নাটনা ফরওয়ার্ড সীমান্তে মোতায়েন ৫৬ তম ব্যাটালিয়নের বিএসএফ জওয়ানরা বিরল প্রজাতির এক বন্য বিড়াল পাচারের প্রচেষ্টা ব্যর্থ করেছে। উদ্ধার হওয়া প্রাণীটি আফ্রিকান সার্ভাল বিড়াল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
সূত্রের খবর, ঘটনাটি ঘটে শুক্রবার ভোররাতে। বিএসএফ জওয়ানরা সীমান্তের কাছে প্রায় পাঁচ-ছয় জন চোরাকারবারীর সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করেন। জওয়ানরা দ্রুত এগিয়ে গিয়ে তাদের চ্যালেঞ্জ করলে পাচারকারীরা আতঙ্কে ছত্রভঙ্গ হয়ে যায় আর ঘন জঙ্গল , গাছপালার আড়াল নিয়ে বাংলাদেশের দিকে পালিয়ে যায়। পরে তল্লাশি চালিয়ে সীমান্তবর্তী এলাকা থেকে একটি কাঠের বাক্স উদ্ধার হয়। ওই বাক্সের ভেতর থেকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয় বিরল ওই বন্য বিড়ালটিকে।
প্রাণীটিকে আপাতত নিরাপদ হেফাজতে নিয়ে বন বিভাগের হাতে তুলে দেওয়া হয়েছে। বন দফতরের আধিকারিকরা জানিয়েছেন, এটি যদি সত্যিই আফ্রিকান সার্ভাল বিড়াল , তবে তা অত্যন্ত বিরল ঘটনা। সাধারণত আফ্রিকার তৃণভূমি , বনাঞ্চলে এদের দেখা মেলে। পাচারকারীরা কীভাবে আর কী উদ্দেশ্যে এই প্রজাতির প্রাণীকে ভারতীয় সীমান্ত পর্যন্ত নিয়ে এল, তা খতিয়ে দেখা হচ্ছে।
বিএসএফ দক্ষিণবঙ্গ সীমান্তের জনসংযোগ কর্মকর্তা এ প্রসঙ্গে বলেন, আমাদের জওয়ানরা সর্বদা সতর্ক থাকেন। তাদের দ্রুত পদক্ষেপ এবং সাহসিকতার ফলেই পাচারের চেষ্টা বানচাল হয়েছে। সীমান্ত নিরাপত্তার পাশাপাশি বিরল বন্যপ্রাণ রক্ষায়ও বিএসএফ সদা তৎপর।
অসহায় গোমাতার রক্ষায় মুখ্যমন্ত্রীর কাছে আরজি
মারধর সহ শ্বাসরোধের চেষ্টার অভিযোগ
অত্যাধুনিক প্রযুক্তি সহ সরঞ্জাম ব্যবহার করে হোটেলের ভিতরে প্রবেশ করে NSG-র কমান্ডোরা
আতঙ্কের অভিজ্ঞতা নিয়ে ঘরে ফিরলেন অনুকূল-রেবা
শান্তিপুরে নাবালিকার উপর নির্যাতনের অভিযোগ, রক্তক্ষরণে হাসপাতালে ভর্তি
গ্যাস সিলিন্ডার দ্রুত সরিয়ে ফেলায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে
ভোটার তালিকায় নাম নিয়ে প্রশ্ন, অভিযোগ উড়িয়ে প্রধানের দাবি—‘আমি এই দেশের নাগরিক, সমস্ত নথি রয়েছে’
দিঘায় মৃত মৎস্যজীবীদের পরিবারের হাতে নিয়োগপত্র
টাকা ফেরতের আবেদন চেয়ে রিসিভ কপি চাইতেই টানাহেঁচড়া করে বের করে দেওয়ার অভিযোগ
আত্মহত্যা নাকি দুর্ঘটনা , খতিয়ে দেখছে পুলিশ
অগস্টের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত আক্রান্তের সংখ্যায় কলকাতা শীর্ষে রয়েছে
দীর্ঘদিন ধরে লোকালয়ে ঘোরাফেরা, আতঙ্কে ছিলেন বাসিন্দারা, অবশেষে স্বস্তি
ম্যানগ্রোভ বাঁচাতে উদ্যোগী খুদেরা
আশীষ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের