নিজস্ব প্রতিনিধি , শিলিগুড়ি - সীমান্তে ফের বড় সাফল্য পেল নিরাপত্তা বাহিনী। পাচারচক্রের ঘটনা নতুন নয়। আবার পুলিশি অভিযানের সাফল্যের কথাও অজানা নয়। তবে এবার সীমান্তে বড় সাফল্য অর্জন করল নিরাপত্তা বাহিনী বা এসএসবি। দুই পাচারকারীরকে গ্রেফতার করে বিরাট অঙ্কের অবৈধ জিনিসপত্র উদ্ধার করল তারা।
সূত্রের খবর , ৪১ নম্বর ব্যাটালিয়ন, রানিডাঙ্গা সহ বিহার পুলিশের গলগালিয়া থানার যৌথ উদ্যোগে ১৫ ই অক্টোবর বিহারের কিশনগঞ্জ জেলার লাকড়ি ডিপো গ্রামে এক অভিযানে চালানো হয়।অভিযান চালিয়ে সন্দেহভাজন ১.১৯২ কেজি ব্রাউন সুগার, ১৬৮টি নাইট্রাজেপাম ট্যাবলেট, ৮৩,২৯৯ ভারতীয় মুদ্রা , NPR ৪,০৭,৬৭৫ সহ ৯টি মোবাইল ফোন ও একাধিক নথিপত্র উদ্ধার করা হয়। অভিযানে দুইজন পাচারকারীকে ঘটনাস্থল থেকেই গ্রেফতার করে পুলিশ।
উদ্ধার করা সমস্ত সামগ্রী ও আটক ব্যক্তিদের গলগালিয়া থানার হেফাজতে হস্তান্তর করা হয়েছে। এসএসবি সহ বিহার পুলিশের এই সফল সমন্বিত অভিযানে সীমান্তবর্তী অঞ্চলে মাদক পাচার রোধে এক গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত স্থাপিত হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। কিছুক্ষণের মধ্যেই পুরো ঘটনা বিস্তীর্ণ এলাকায় ছড়িয়ে পড়ে। ঘটনায় তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
অভিভাবকের বিরুদ্ধে শিক্ষককে বেল্ট দিয়ে মারধরের অভিযোগ
জীবন বাজি রেখে কিশোর-যুবকদের দুঃসাহসিক কাণ্ড , লঞ্চ থেকে ঝাঁপ দিতে গিয়ে তলিয়ে যাচ্ছিলেন ২ জন
দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বেআইনি গাঁজা-মদ বিক্রি ও পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপি বিধায়ক
হামলার পিছনে বিজেপি কর্মীদের থাকার অভিযোগ আক্রান্তদের
কাঁচামালের খরচ বৃদ্ধির সঙ্গে দক্ষ কর্মীদের ভিনরাজ্যে পাড়ি
সন্তানকে হারিয়েও অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের
বেসরকারি হাসপাতালে প্রচুর বেনিয়ম, অভিযোগ পেয়েই পদক্ষেপ শারদ্বতের
বারুইপুরে খুন বিজেপি কর্মী, নাম জড়াল দলেরই নেতার
পূর্বতন তৃণমূল সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ , নজরে রাজ্য ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের