নিজস্ব প্রতিনিধি , মালদহ - একদিকে যখন SIR প্রক্রিয়া নিয়ে তুঙ্গে রাজনৈতিক বিতর্ক। তখনই অপরদিকে, CAA তে নাগরিকত্ব পেয়ে নজির গড়লেন গাজোলের এক দম্পতি। বাংলাদেশ থেকে ভারতে আশ্রয় নেওয়ার পর নতুন জীবনের স্বপ্ন দেখেছিলেন এক দম্পতি। তিন মাস আগে নাগরিকত্বের জন্য আবেদন করেছিলেন। অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটল গাজলে।
গাজোল এলাকার শংকরপুরের বাসিন্দা মহেন্দ্রকুমার সিং ও তার স্ত্রী আরতি সিং সিএএর আওতায় আবেদন করেছিলেন ভারতীয় নাগরিকত্বের জন্য। নির্ধারিত প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর তাদের আবেদন মঞ্জুর হয়। মঙ্গলবার বিকেলে তাঁদের বাড়িতে গিয়ে নাগরিকত্বের শংসাপত্র তুলে দেন গাজোলের বিধায়ক চিন্ময় দেব বর্মন। বিধায়ক দম্পতিকে মালা পরিয়ে ও মিষ্টিমুখ করিয়ে শুভেচ্ছা জানান। প্রায় তিন মাস আগে সিএএর আওতায় তারা আবেদন করেছিলেন। সমস্ত যাচাই-বাছাইয়ের পর নাগরিকত্ব মঞ্জুর হয়।

দীর্ঘ অনিশ্চয়তার পর এই স্বীকৃতি পাওয়ায় স্বস্তি ও আনন্দ প্রকাশ করেছেন দম্পতি। তারা জানান, ' খুবই দুশ্চিন্তায় ছিলাম আমরা। তিন মাস আগে নাগরিকত্বের জন্য আবেদন করেছিলাম। আজ বিধায়ক এসে নাগরিকত্বের সার্টিফিকেট দিয়ে গেলেন। খুবই ভালো লাগছে।'
অভিভাবকের বিরুদ্ধে শিক্ষককে বেল্ট দিয়ে মারধরের অভিযোগ
জীবন বাজি রেখে কিশোর-যুবকদের দুঃসাহসিক কাণ্ড , লঞ্চ থেকে ঝাঁপ দিতে গিয়ে তলিয়ে যাচ্ছিলেন ২ জন
দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বেআইনি গাঁজা-মদ বিক্রি ও পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপি বিধায়ক
হামলার পিছনে বিজেপি কর্মীদের থাকার অভিযোগ আক্রান্তদের
কাঁচামালের খরচ বৃদ্ধির সঙ্গে দক্ষ কর্মীদের ভিনরাজ্যে পাড়ি
সন্তানকে হারিয়েও অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের
বেসরকারি হাসপাতালে প্রচুর বেনিয়ম, অভিযোগ পেয়েই পদক্ষেপ শারদ্বতের
বারুইপুরে খুন বিজেপি কর্মী, নাম জড়াল দলেরই নেতার
পূর্বতন তৃণমূল সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ , নজরে রাজ্য ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের