নিজস্ব প্রতিনিধি , হুগলী - রাজ্যে সরকারি হাসপাতালে ফের শিশু চুরির অভিযোগ। এবার আরামবাগ মেডিকেল কলেজে সদ্যোজাত বদল ও তিন দিনের শিশুকে বিক্রি করে দেওয়ার অভিযোগ ঘিরে তীব্র রহস্য তৈরি হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, শিশুর মৃত্যু হয়েছে ও ভুলবশত অন্য পরিবারের হাতে দেহ দেওয়া হয়েছে। ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।
সূত্রের খবর, তারকেশ্বরের বালিগোড়ির বাসিন্দা জাসমিনা বেগমকে রবিবার ভোরে প্রসব যন্ত্রণা নিয়ে আরামবাগ মেডিকেল কলেজে ভর্তি করা হয়। সোমবার তিনি পুত্রসন্তানের জন্ম দেয়। শিশুটির শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে চিকিৎসার জন্য বিশেষ নবজাতক যত্নকেন্দ্রতে রাখা হয়। বুধবার পরিবারের সদস্যরা শিশুর খোঁজ নিতে গেলে তাদের জানানো হয়, মঙ্গলবার গভীর রাতে শিশুটির মৃত্যু হয়েছে।
শুধু তাই নয়, হাসপাতাল কর্তৃপক্ষের তরফে আরও চাঞ্চল্যকর দাবি করা হয়। অভিযোগ হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়, ভুলবশত শিশুর দেহ আরামবাগের বড়ডোঙ্গল এলাকার অন্য এক পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। কিন্তু সেই বড়ডোঙ্গলের পরিবার জানায়, তাদের নিজের সন্তানের মৃত্যুর খবর দিয়ে যে দেহ দেওয়া হয়েছিল, তা তারা কবরস্থ করে ফেলেছে।
পরিবারের অভিযোগ, রবিবার রাতে আমাদের রোগীকে ভর্তি করা হয়। সোমবার তার বাচ্চা হয় কিন্তু বাচ্চা অসুস্থ বলে তাকে কাঁচের ঘরে রাখতে নিয়ে যায়। মঙ্গলবার ডাক্তার এসে দেখে যায়। কিন্তু বুধবার পর্যন্ত বাচ্চা কেমন আছে সেই বিষয়ে কিছু জানায় না। আমরা জানতে চাইলে বলে বাচ্চা মারা গেছে আপনাদের পরিবারের হাতে তুলে দিয়েছি। কিন্তু আমরা এখানেই আছি কারোর হাতে বাচ্চা দেয়নি।
পরিবারের আরও অভিযোগ, হাসপাতালে এতজন কর্মচারী থাকতেও কি করে একজন বাচ্চা অন্য পরিবারের হাতে চলে যায়। এখানে নার্স-কর্মচারীরা মিথ্যে বলছে বাচ্চাকে চুরি করেছে ওরা। কোনো ঠিকানা মায়ের নাম না মিলিয়ে একটা বাচ্চাকে অন্যের পরিবারের হাতে তুলে দেয় কিভাবে। হাসপাতালকে অবিলম্বে শিশুটির সন্ধান দিতে হবে এবং পাওয়া শিশুর ডিএনএ পরীক্ষা করাতে হবে।
এরই মাঝে আরামবাগ থানায় শিশুনিখোঁজের লিখিত অভিযোগ দায়ের করেছে পরিবার। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, বাচ্চাটি অসুস্থ ছিল তার চিকিৎসা চলছিল কিন্তু তার মৃত্যু হয়। তখন পরিবারের লোকদের ডেকে বাচ্চা তুলে দেওয়া হয়। তারা নিয়ে যায় কিন্তু পরেরদিন অন্য এক পরিবারের লোক এসে বলে তাদের বাচ্চা সেটি। এবার যে বাচ্চা মারা গেছে তার কোনো সঠিক নথি নেই। এই ঘটনা পুরোটাই এখন প্রশাসন দেখছে। আমাদের পক্ষ থেকেও তদন্ত করা হচ্ছে ৭ দিনের মধ্যে রিপোর্ট পাওয়া যাবে।'
আহত পরিবারের আরও দুই সদস্য
অভিযুক্ত মহারাজকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ
তল্লাশি চালাতেই বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ
যানজটের ছবি তুলতেই বাসকর্মীদের উপর হামলার অভিযোগ! অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত পরিষেবা বন্ধ রাখার হুঁশিয়ারি
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরেই কি নেহরুর মূর্তি অপসারণ? কংগ্রেসের ২৪ ঘণ্টার আল্টিমেটামে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা
অসহায় গোমাতার রক্ষায় মুখ্যমন্ত্রীর কাছে আরজি
মারধর সহ শ্বাসরোধের চেষ্টার অভিযোগ
সেবক রোডে এই অভিযান চালানো হয়
স্কুলের কাছে বার চালুর অভিযোগ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন
অত্যাধুনিক প্রযুক্তি সহ সরঞ্জাম ব্যবহার করে হোটেলের ভিতরে প্রবেশ করে NSG-র কমান্ডোরা
আতঙ্কের অভিজ্ঞতা নিয়ে ঘরে ফিরলেন অনুকূল-রেবা
শান্তিপুরে নাবালিকার উপর নির্যাতনের অভিযোগ, রক্তক্ষরণে হাসপাতালে ভর্তি
গ্যাস সিলিন্ডার দ্রুত সরিয়ে ফেলায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের