নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - প্রতিকূল বাস্তবতার মধ্যেও সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করতে অনুষ্ঠিত হলো এক ব্যতিক্রমী শিশু মেলা। সুন্দরবনের বরুনহাটে আয়োজিত এই উদ্যোগে উচ্ছ্বসিত খুদেদের পাশাপাশি অভিভাবকেরাও। শিশুদের আত্মবিশ্বাস জাগিয়ে তুলতে এই মেলা হয়ে উঠেছে এক গুরুত্বপূর্ণ মঞ্চ।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রত্যন্ত গ্রামের ৮ থেকে ১৮ বছর বয়সি স্কুলপড়ুয়া অংশগ্রহণকারীরা মেলায় তুলে ধরেছে নিজেদের দক্ষতা। প্রদর্শনীতে স্থান পেয়েছে হাতে তৈরি কুটির শিল্পের সামগ্রী। বিশেষ আকর্ষণ হিসেবে উঠে এসেছে পরিত্যক্ত বা নষ্ট উপকরণ ব্যবহার করে তৈরি শিল্পকর্ম। যা একদিকে কল্পনাশক্তির বিকাশ ঘটাচ্ছে, অন্যদিকে পরিবেশ রক্ষার বার্তাও দিচ্ছে।

মেলার আরেকটি গুরুত্বপূর্ণ দিক সামাজিক সচেতনতা। বাল্যবিবাহ কিংবা শিশুশ্রমের মতো ক্ষতিকর প্রথার বিরুদ্ধে সচেতনতা গড়ে তুলতে নেওয়া হয়েছে একাধিক পদক্ষেপ। খেলাধুলা, বিনোদনের মধ্য দিয়েই বিষয়গুলি তুলে ধরা হয়েছে। যা শিশুদের মনে অনেক বেশি প্রভাব ফেলবে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।
আয়োজক সংস্থার এক প্রতিনিধি জানান, 'শিশু সুরক্ষায় দেশে আইন রয়েছে ঠিকই। তবে হাতে-কলমে বিষয়গুলো সমাজের সামনে তুলে ধরতে পারলে প্রকৃত পরিবর্তন সম্ভব। বিনোদনের মাধ্যমে বার্তা পৌঁছালে গ্রহণযোগ্যতাও বহুগুণ বাড়ে। সমস্ত অসামাজিক কাজকর্ম থেকে বিরত রেখে শিশুদের সুস্থ জীবন দেওয়ায় এই মেলার মূল উদ্দেশ্য'।
বাপি প্রামাণিক খুনে বিজেপি পঞ্চায়েত সদস্য সহ গ্রেফতার ৪
চোলাই পাচার রুখতে রাস্তায় নেমে পড়লেন প্রায় ৩০ জন মহিলা
বাবা - মায়ের বিরুদ্ধে মারধরের অভিযোগ ছাত্রীর
দুর্ঘটনায় জখম হয়েছে আরও ১ জন
চিন্তায় দিন কাটাচ্ছে পরিবার
চড়া দামে পেঁয়াজ-চিনি! গাজোলের বাজারে আচমকা প্রশাসনিক অভিযান
একসঙ্গে ছয় সন্তান! শান্তিপুরের সরকারি হাসপাতালে বিরল ঘটনা
এক ব্যাগে ১৩৩ ফোন! বাংলাদেশে পাচারের আগেই পুলিশের জালে যুবক
রাজধানী এক্সপ্রেসে তল্লাশি চালিয়ে দুই ব্যাগ থেকে ৪২ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার তিন
বেসরকারি স্কুলের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে দেওয়ালে ধাক্কা চারচাকা গাড়ির
ব্যারাকপুর মেট্রো নিয়ে ক্যাবিনেটে প্রস্তাব যাওয়ার দাবি
নাবালক ছেলে খালে মাছ ধরতে গিয়ে খুলিটি পেয়েছিল বলে দাবি দোকানদারের
নিখোঁজ বাংলার ৩৬ পর্যটক
যোগযোগ না হওয়ায় উদ্বেগ ক্রমশ বাড়ছে
গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি ছিলেন শেখর চৌধুরী
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের